চীনের আতশবাজি কারখানায় ভয়াবহ বিস্ফোরণে ২১ জনের মৃত্যু
- আপডেট সময় : ০১:১১:৩৯ অপরাহ্ন, মঙ্গলবার, ৫ মে ২০২৬
- / ১৫২৭ বার পড়া হয়েছে
চীনের একটি আতশবাজি কারখানায় ভয়াবহ বিস্ফোরণের অন্তত ২১ জনের মৃত্যু হয়েছে। এছাড়াও এ ঘটনায় আহত হয়েছেন ৬১ জন। দেশটির রাষ্ট্রীয় গণমাধ্যম জানায়, মধ্য চীনের একটি আতশবাজি কারখানায় ভয়াবহ এ বিস্ফোরণের ঘটনা ঘটেছে।
স্থানীয় সময় সোমবার বিকেল ৪টা ৪৩ মিনিটের দিকে হুনান প্রদেশের লিউইয়াং-এর লিউইয়াং হুয়াশেং ফায়ারওয়ার্কস ম্যানুফ্যাকচারিং অ্যান্ড ডিসপ্লে কোম্পানিতে এই বিস্ফোরণটি ঘটে। দুর্ঘটনার কারণ অনুসন্ধান ও উদ্ধার অভিযান পরিচালনা এবং আহতদের চিকিৎসার জন্য প্রায় ৫০০ কর্মী মোতায়েন করেছে স্থানীয় কর্তৃপক্ষ। ভবনের ভেতরে আটকা পড়াদের খুঁজে বের করতে ব্যবহার করা হয়েছে রোবট। বিস্ফোরণের কারণ তদন্তকারী পুলিশ আতশবাজি কোম্পানির বিরুদ্ধে ব্যবস্থা নিয়েছে এবং কারখানাটির তিন কিলোমিটারের মধ্যে থাকা সকল অধিবাসিকে সরে যাওয়ার নির্দেশনা দিয়েছে। এই দুর্ঘটনার জন্য দায়ীদের জবাবদিহিতার আওতায় আনতে একটি তদন্তেরও আহ্বান জানিয়েছেন দেশটির প্রেসিডেন্ট শি জিনপিং।


























