চাঁপাইনবাবগঞ্জে আগুনে পুড়ে ৯ টি দোকান পুড়ে ভস্মীভূত
এস. এ টিভি
- আপডেট সময় : ১০:০০:৫২ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২ এপ্রিল ২০২৪
- / ১৯২০ বার পড়া হয়েছে
চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে আগুনে পুড়ে ৯ টি মুদি ও কসমেটিক দোকান পুড়ে ভস্মীভূত হয়েছে। গতরাতে এ ঘটনা ঘটে। এতে প্রায় কোটি টাকার ওপরে ক্ষতি হয়েছে বলে দাবি করছেন ব্যবসায়ীরা।
প্রত্যক্ষদর্শীরা জানান, রাত প্রায় ১২টার দিকে হঠাৎ শিবগঞ্জ সাংস্কৃতিক পরিষদের সামনের কাঁচাবাজারের একটি দোকান থেকে আগুনের সূত্রপাত হয়। মুহূর্তেই আগুন ছড়িয়ে পড়ে আশপাশের দোকানে। এতে ৯টি মুদি ও কসমেটিক দোকান আগুনে পুড়ে ভস্মীভূত হয়।পরে খবর পেয়ে শিবগঞ্জ ফায়ার সার্ভিসের দুটি ও জেলা সদরের ১টি ইউনিট স্থানীয়দের সহায়তায় ১ ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে। এতে কোটি টাকার ওপরে ক্ষয়ক্ষতি হয়েছে বলে দাবি করেছেন ক্ষতিগ্রস্ত দোকান মালিকরা।

























