১০:৩৩ অপরাহ্ন, শনিবার, ২৭ জুন ২০২৬

চট্টগ্রামে পৃথক ঘটনায় সেপটিক ট্যাংকে নেমে ৪ জনের মৃত্যু

এস. এ টিভি
  • আপডেট সময় : ০৯:০৩:৫৯ অপরাহ্ন, শনিবার, ২৭ জুন ২০২৬
  • / ১৫৩৩ বার পড়া হয়েছে
এস. এ টিভি সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

চট্টগ্রামে পৃথক ঘটনায় সেপটিক ট্যাংকে নেমে ৪ জনের মৃত্যু হয়েছে। দুজনের মৃত্যু হয় চট্টগ্রাম নগরীতে, অন্য দুজন রাউজানে। রাউজান উপজেলার নোয়াপাড়া ইউনিয়নের ঝিকুটি পাড়ায় সেপটিক ট্যাংকে নেমে মারা যাওয়া দুজন হলেন প্রদীপ দাশ ও সমীরণ দাশ।

পুলিশ জানায়, ঝিকুটি পাড়ার নির্মাণাধীন একটি বাড়ির সেপটিক ট্যাংকের কাজ করতে কয়েকজন শ্রমিক নেমেছিলেন। তাদের মধ্যে একজন শ্রমিক অসুস্থ হয়ে গেলে প্রদীপ দাশ ট্যাংকে নামেন। ওই শ্রমিককে ট্যাংক থেকে উপরে তুলতে পারলেও প্রদীপ দাশ ট্যাংকের ভেতরে ঢলে পড়েন। পরে তাকে উদ্ধারে নেমে সমীরণ দাশও ট্যাংকে ঢলে পড়েন। খবর পেয়ে ফায়ার সার্ভিসের সদস্যরা দুজনকে সেপটিক ট্যাংক থেকে উদ্ধার করলেও এর আগে তাদের মৃত্যু হয়।

অন্যদিকে, চট্টগ্রাম নগরীর ডবলমুরিং থানার ধনিয়ালা পাড়া এলাকায় একটি নির্মাণাধীন ভবনের ভবনের নিচে ট্যাংকে নেমে দুই নির্মাণ শ্রমিকের মৃত্যু হয়েছে। ধনিয়ালা পাড়ায় নূরুল হুদার নির্মাণাধীন ভবনে এ ঘটনায় মারা যাওয়ারা হলের হৃদয় ও সাকিব। পুলিশ জানায়, নির্মাণাধীন একটি ভবনের নিচে একটি সেপটিক ট্যাংকের কাজ চলছিল। ওই ট্যাংকে বাঁশ দিয়ে ফ্রেম করা ছিল। সেই ফ্রেমিং খুলতে শুরুতে একজন শ্রমিক নামেন। তিনি উঠতে পারছিলেন না দেখে অন্য আরেকজন শ্রমিক ওই ট্যাংকের ভেতরে নামেন। পরে দুজনের কেউই আর উঠতে পারেননি। পরে তাদের উদ্ধার করে হাসপাতালে নেয়া হলে চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন।

এস. এ টিভি সমন্ধে

SATV (South Asian Television) is a privately owned ‘infotainment’ television channel in Bangladesh. It is the first ever station in Bangladesh using both HD and 3G Technology. The channel is owned by SA Group, one of the largest transportation and real estate groups of the country. SATV is the first channel to bring ‘Idol’ franchise in Bangladesh through Bangladeshi Idol.

যোগাযোগ

বাড়ী ৪৭, রাস্তা ১১৬,
গুলশান-১, ঢাকা-১২১২,
বাংলাদেশ।
ফোন: +৮৮ ০২ ৯৮৯৪৫০০
ফ্যাক্স: +৮৮ ০২ ৯৮৯৫২৩৪
ই-মেইল: info@satv.tv
ওয়েবসাইট: www.satv.tv

© সর্বস্বত্ব সংরক্ষিত ২০১৩-২০২৩। বাড়ী ৪৭, রাস্তা ১১৬, গুলশান-১, ঢাকা-১২১২, বাংলাদেশ। ফোন: +৮৮ ০২ ৯৮৯৪৫০০, ফ্যাক্স: +৮৮ ০২ ৯৮৯৫২৩৪

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

চট্টগ্রামে পৃথক ঘটনায় সেপটিক ট্যাংকে নেমে ৪ জনের মৃত্যু

আপডেট সময় : ০৯:০৩:৫৯ অপরাহ্ন, শনিবার, ২৭ জুন ২০২৬