গণতান্ত্রিক অগ্রযাত্রায় ন্যায়ের শাসন প্রতিষ্ঠার কোন বিকল্প নেই : প্রধানমন্ত্রী
- আপডেট সময় : ০৮:০৬:০০ অপরাহ্ন, মঙ্গলবার, ২৮ এপ্রিল ২০২৬
- / ১৫৪৮ বার পড়া হয়েছে
ন্যায়বিচার ও গণতন্ত্র প্রতিষ্ঠায় আইনের শাসন অপরিহার্য বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। তিনি জানান, গণতান্ত্রিক অগ্রযাত্রা সুসংহত করতে আইন ও ন্যায়ের শাসন প্রতিষ্ঠার কোনও বিকল্প নেই। জাতীয় আইনগত সহায়তা দিবসের আলোচনা সভায় প্রধানমন্ত্রী বলেন, অর্থের অভাবে কেউ যেন বিচার বঞ্চিত না হন সে বিষয়ে কাজ করছে সরকার।
মঙ্গলবার সকালে রাজধানীর শাহবাগে জাতীয় আইনগত সহায়তা দিবসের এই আলোচনা সভা। যোগ দেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
অনুষ্ঠানে জাতীয় আইনগত সহায়তার নানা বিষয়ে তুলে ধরেন জুলাই পরিবার ও জুলাই যোদ্ধারা।
বক্তব্যে, রাজনীতির প্রতিহিংসার শিকার হয়ে বিনা বিচারে কারাগারে থাকার অভিজ্ঞতা তুলে ধরেন প্রধানমন্ত্রী তারেক রহমান
ন্যায়বিচার ও গণতন্ত্র প্রতিষ্ঠায় আইনের শাসন অপরিহার্য উল্লেখ করে প্রধানমন্ত্রী বলেন, ফ্যাসিবাদি শাসন অবসানের পর জনগণ আবারও গণতন্ত্রের পথে এগিয়ে যাচ্ছে।
কোনও ভুক্তভোগী যেন আর্থিক অস্বচ্ছলতার কারণে আইনগত সহায়তা থেকে বঞ্চিত না হন, তা নিশ্চিত করতে সরকার কাজ করছে বলেও জানান তারেক রহমান।




















