গণতান্ত্রিকভাবে সরকার পরিবর্তনের একমাত্র পথ নির্বাচন : পরিকল্পনামন্ত্রী
এস. এ টিভি
- আপডেট সময় : ০৫:৫০:০৭ অপরাহ্ন, শনিবার, ২৪ সেপ্টেম্বর ২০২২
- / ১৭১৫ বার পড়া হয়েছে
মির্জা ফখরুল ইসলাম যতই বলুক সরকার হটাবে, লাভ নাই। গণতান্ত্রিকভাবে সরকার পরিবর্তনের একমাত্র পথ নির্বাচন বলে জানিয়েছেন পরিকল্পনামন্ত্রী এম এ মান্নান।
দুপুরে টাঙ্গাইল সদর উপজেলার গালা ইউনিয়নের আহসান উল্লাহ উচ্চ বিদ্যালয়ের নবনির্মিত চারতলা ভবনের উদ্বোধনের সময় তিনি আরো বলেন, ভোটে নির্বাচিত সরকারকে হটাবার মত ফৌজদারী অপরাধ কেউ করবেন না। বিদ্যালয় পরিচালনা পরিষদের সভাপতি আজহার আলী তালুকদারের সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য রাখেন, টাঙ্গাইল সদর-৫ আসনের সংসদ সদস্য ছানোয়ার হোসেনসহ স্থানীয় প্রশাসনের কর্মকর্তারা।

























