গণতন্ত্র দিয়ে বাংলাদেশ বিশ্বের দৃষ্টি কেড়েছে : স্পিকার
- আপডেট সময় : ০৬:০৪:৩৬ অপরাহ্ন, শনিবার, ১৮ এপ্রিল ২০২৬
- / ১৫৫০ বার পড়া হয়েছে
জাতীয় সংসদের স্পিকার মেজর অবসরপ্রাপ্ত হাফিজ উদ্দিন আহমদ বীরবিক্রম বলেছেন, বিশ্ব বাংলাদেশকে অর্থনীতি ও পরাশক্তিতে ছোট্ট করে দেখলেও গণতন্ত্র দিয়ে বাংলাদেশ বিশ্বের দৃষ্টি কেড়েছে। দেশে সুশাসন প্রতিষ্ঠিত হবে, রাজনৈতিক মতাদর্শের কারণে যেন কেউ হেনেস্তার শিকার হবে না। গণতন্ত্র ও মানুষের অধিকার আদায়ে ২৪শের আন্দোলন বিশ্বে স্মরণীয় হয়ে থাকবে বলে মন্তব্য করেন তিনি।
সকাল ১০টায় ৩দিনের রাষ্ট্রীয় সফরের শেষ দিনে ভোলা সার্কিট হাউসে জেলা প্রশাসনের সঙ্গে মতবিনিময় সভা শেষে সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের জবাব দেন তিনি। এসময় তিনি আরো বলেন, দেশের জনগণ গনতন্ত্র ও রাজনৈতিকভাবে সচেতন। দেশের মানুষ আর কোন স্বৈরাচারকে মেনে নেবে না৷ অত্যাচার, নিপীড়ন, গুম, খুন নানাবিধ নির্যাতন শেষে ১৮ বছর পর আবার গণতন্ত্রকে প্রতিষ্ঠিত। এসময় তিনি বলেন, দেশের মানুষ এখন স্বস্তির নিঃশ্বাস নিচ্ছে, রাজনৈতিক সকল দলের মধ্যে একটি সুসম্পর্ক বিদ্যমান রয়েছে। সাধারণ মানুষের দীর্ঘদিনের প্রত্যাশা ও জন-আকাঙ্খা সরকার পূরণ করবে।
এদিকে, বরিশালে এক অনুষ্ঠানে তিনি বলেন, দীর্ঘ সময় ধরে সংসদ বয়কট করলে গনতন্ত্র ক্ষতিগ্রস্ত হবে, জনগন তাদের অধিকার হারিয়ে ফেলবে।





















