কোনো শিক্ষা প্রতিষ্ঠানে সন্ত্রাসী কর্মকাণ্ড বরদাস্ত করা হবেনা : জামায়াত আমির
- আপডেট সময় : ০৩:২৪:৪২ অপরাহ্ন, শনিবার, ২৫ এপ্রিল ২০২৬
- / ১৫৮৬ বার পড়া হয়েছে
বিরোধীদলীয় নেতা ও জামায়াত আমির ডা. শফিকুর রহমান বলেছেন, কোন শিক্ষা প্রতিষ্ঠানে সন্ত্রাসী কর্মকাণ্ড বরদাস্ত করা হবেনা। তিনি বলেন, রাজপথে থেকে আন্দোলনে জুলাই সনদ পরিপূর্ণ বাস্তবায়ন করবে ১১দল। দেশে কোনো দলের একক আধিপত্যবাদ মেনে নেয়া হবে না। রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে গণভোটের গণরায় বাস্তবায়নের দাবিতে জামায়াতে ইসলামীর নেতৃত্বে ১১ দলীয় জোটের উদ্যোগে অনুষ্ঠিত জুলাই শহীদ পরিবার ও জুলাইযোদ্ধাদের জাতীয় সমাবেশে তিনি একথা বলেন।
এ কর্মসূচিতে যোগ দিতে তীব্র গরম উপেক্ষা করে সারাদেশ থেকে কয়েক লাখ নেতাকর্মী আসেন সমাবেশস্থলে৷ একই মঞ্চে আসন গ্রহণ করেন ১১ দলীয় ঐক্যের শীর্ষ নেতারা। সমাবেশে জামায়াত আমীর আরও বলেন, গণভোটের রায় বাস্তবায়ন না হলে সংসদে ও রাজপথ থেকে একযোগে আন্দোলন শুরু হবে। তিনি আরও বলেন, ‘নতুন করে কেউ ফ্যাসিবাদী হয়ে উঠতে চাইলে তাদের বলবো পতিত ফ্যাসিবাদ থেকে শিক্ষা গ্রহণ করুন। ১১ দলীয় ঐক্য জুলাইয়ের সঙ্গে বেঈমানি করবে না। কেউ বেঈমানি করতে চাইলে তাদেরকেও ছাড় দেয়া হবে না।’ সমাবেশ থেকে গণভোটের রায় বাস্তবায়নে দেশব্যাপী আগামী ৯০ দিনের কর্মসূচির ঘোষণা দেয় বাংলাদেশ খেলাফত মজলিস।
























