কিশোরগঞ্জের ব্রহ্মপুত্র নদে হয়ে গেল জমজমাট নৌকাবাইচ
- আপডেট সময় : ০৪:১৬:১৮ অপরাহ্ন, রবিবার, ২৬ সেপ্টেম্বর ২০২১
- / ১৬৪৭ বার পড়া হয়েছে
কিশোরগঞ্জের হোসেনপুরে ব্রহ্মপুত্র নদে হয়ে গেল জমজমাট নৌকাবাইচের আসর। এ নৌকাবাইচ দেখতে গতকাল শনিবার বিকেলে উপজেলার সাহেবেরচর এলাকায় লাখো মানুষ ভিড় করে। গ্রামবাংলার ঐতিহ্য ও প্রয়াত নেতার স্মৃতি ধরে রাখার লক্ষ্যে এ উদ্যোগ নেওয়া হয় বলে জানিয়েছে আয়োজকরা।
শনিবার বিকেল চারটায় নৌকাবাইচ শুরু হলেও সকাল থেকেই উৎসুক লাখো জনতা দলে দলে হাজির সাহেবেরচর গ্রামের পাশ দিয়ে বয়ে যাওয়া ব্রহ্মপুত্র নদের তীরে।
প্রয়াত আওয়ামী লীগ নেতা সৈয়দ আশরাফের ছোটবোন স্থানীয় সাংসদ ডা. সৈয়দা জাকিয়া নূর লিপি একটি সু-সজ্জিত নৌকা থেকে বেলুন উড়িয়ে প্রতিযোগিতার উদ্বোধন করেন।
বিভিন্ন এলাকা থেকে আগত বর্ণিল সাঁজের ১৬টি নৌকা প্রতিযোগিতায় অংশ নেয়। প্রায় তিন কিলোমিটার নৌ-পথ পাড়ি দিতে হয় তাদের।
প্রয়াত আওয়ামী লীগ নেতা সৈয়দ আশরাফুল ইসলামের নামে আগামীতে আরো বড় পরিসরে এ নৌকাবাইচ আয়োজনের কথা জানান এ আয়োজক
শেষে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়। তিন ক্যাটাগরিতে অংশ নেয়া প্রথম ও দ্বিতীয় স্থান অধিকারী নৌকাগুলোকে পুরস্কার হিসেবে নগদ টাকা ও টেলিভিশন দেয়া হয়।




















