কাল থেকে শুরু হচ্ছে রামিসা হত্যা ও ধর্ষণ মামলার বিচার : আইনমন্ত্রী
এস. এ টিভি
- আপডেট সময় : ০৫:১৫:৫৮ অপরাহ্ন, রবিবার, ৩১ মে ২০২৬
- / ১৫৩২ বার পড়া হয়েছে
আগামীকাল পহেলা জুন রামিসা হত্যা ও ধর্ষণ মামলার বিচার শুরু হচ্ছে। এই মামলায় সরকার আসামীর সর্বোচ্চ শাস্তি আশা করছে বলে জানিয়েছেন আইন বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রী মো.আসাদুজ্জামান।
সকালে ঝিনাইদহের শৈলকুপা উপজেলা পরিষদ মিলনায়তনে জেলা পরিষদের চেক বিতরণ অনুষ্ঠানে এ কথা বলেন তিনি। সংবিধান সংশোধন কমিটিতে এখনো বিরোধী দল কোন নাম দেয় নি জানিয়ে আইনমন্ত্রী বলেন আমরা অপেক্ষায় আছি। মানবাধিকার কমিশন ও গুম কমিশন আইন বিষয়ে সুপারিশ এসেছে সেগুলো যাচাই বাছাই চলছে বলেও জানান আসাদুজ্জামান।
























