করোনায় গত ২৪ ঘণ্টায় সারাদেশে আরও ৭৮ জনের মৃত্যু
- আপডেট সময় : ০৭:৪৬:৪৮ অপরাহ্ন, মঙ্গলবার, ২৭ এপ্রিল ২০২১
- / ১৬৫৫ বার পড়া হয়েছে
করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় সারাদেশে আরও ৭৮ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে মোট মৃতের সংখ্যা বেড়ে দাঁড়াল ১১ হাজার ২২৮ জন। এ সময়ে নতুন রোগী শনাক্ত হয়েছে তিন হাজার ৩১ জন। এ নিয়ে মোট আক্রান্ত রোগীর সংখ্যা দাঁড়াল সাত লাখ ৫১ হাজার ৬৫৯ জন।
বিকেলে স্বাস্থ্য অধিদফতরের অতিরিক্ত মহাপরিচালক অধ্যাপক ডা. নাসিমা সুলতানা স্বাক্ষরিত সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। বিজ্ঞপ্তিতে বলা হয়, গত ২৪ ঘন্টায় সরকারি ও বেসরকারি ৩৫৮টি ল্যাবরেটরিতে ২৪ হাজার ২৩৭টি নমুনা পরীক্ষা করা হয়। এ নিয়ে সারাদেশে মোট নমুনা পরীক্ষা করা হয়েছে ৫৩ লাখ ৯৫ হাজার ৫২৪টি। বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, নমুনা পরীক্ষায় শনাক্তের হার সাড়ে ১২ শতাংশ। গত বছরের ৮ মার্চ প্রথম রোগী শনাক্ত হওয়ার পর থেকে এ পর্যন্ত শনাক্তের মোট হার ১৩ দশমিক ৯৩ শতাংশ। সুস্থ হয়ে উঠেছেন ৫হাজার ২৩৪ জন। এ নিয়ে দেশে করোনা ভাইরাসে আক্রান্ত হওয়ার পর চিকিৎসা শেষে সুস্থ হয়ে ওঠা রোগীর সংখ্যা ৬লাখ ৬৬ হাজার ৯২৭ জন। ২৪ ঘণ্টায় সুস্থতার হার ৮৮ দশমিক ৭৩ শতাংশ। ২৪ ঘণ্টায় মৃত ৭৮ জনের মধ্যে পুরুষ ৪৫ জন ও নারী ৩৩ জন। তাদের মধ্যে সরকারি হাসপাতালে ৪৯ জন, বেসরকারি হাসপাতালে ২৭ জন এবং বাসায় দুইজনের মৃত্যু হয়।



























