ওয়ানডে সিরিজের শেষ ম্যাচে মুখোমুখি অস্ট্রেলিয়া বাংলাদেশ
- আপডেট সময় : ০৬:৩০:১৭ অপরাহ্ন, রবিবার, ১৪ জুন ২০২৬
- / ১৫৭১ বার পড়া হয়েছে
তিন ম্যাচ ওয়ানডে সিরিজের শেষ ম্যাচে অস্ট্রেলিয়ার মুখোমুখি হয়েছে বাংলাদেশ। মিরপুরে টস জিতে শুরুতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নিয়েছে টাইগাররা। তবে ৬১ রানের মাথায় টপ অর্ডারের তিন ব্যাটারকে হারিয়ে চাপে পড়ে যায় টাইগাররা।
দলীয় মাত্র ২ রানের মাথায় সৌম্যের বিদায়ে ধাক্কা খায় বাংলাদেশ। এরপর নাজমুল হোসেন শান্ত এবং তানজিদ হাসান তামিম ৫১ রানের জুটি গড়েন। তবে পাওয়ার প্লের শেষ বলে ম্যাট রেনশ’র শিকারে পরিণত হন তানজিদ তামিম। দলীয় ৬১ রানের মাথায় শান্ত বিদায় নিলে ব্যাকফুটে চলে যায় স্বাগতিকরা। তবে এরপরই দলকে টেনে তোলার চেষ্টা চালান লিটন দাস ও তৌহিদ হৃদয়। বাংলাদেশের সংগ্রহ দেড়শ’ পেরোনোর পর রিটায়ার্ড হার্ট হয়ে উঠে গেছেন ৪৮ রান করা লিটন দাস।
এই ম্যাচে নিয়মিত অধিনায়ক মেহেদী হাসান মিরাজ ও পেসার নাহিদ রানাকে বিশ্রাম দেওয়া হয়েছে। মিরাজের অনুপস্থিতিতে দলের নেতৃত্ব দিচ্ছেন সহ-অধিনায়ক নাজমুল হোসেন শান্ত। দলে নতুন করে সুযোগ পেয়েছেন শেখ মেহেদী হাসান এবং শরিফুল ইসলাম।
























