উয়েফা চ্যাম্পিয়নস লিগে ২০ বছর পর ফাইনালে আর্সেনাল
- আপডেট সময় : ০২:২৯:৪৭ অপরাহ্ন, বুধবার, ৬ মে ২০২৬
- / ১৫২২ বার পড়া হয়েছে
বুকায়ো সাকার একমাত্র গোলে উয়েফা চ্যাম্পিয়নস লিগের প্রথম সেমিফাইনালের দ্বিতীয় লেগে অ্যাথলেটিকো মাদ্রিদকে ১-০ গোলে হারিয়ে ২০ বছর পর ফাইনালে উঠেছে আর্সেনাল। দুই লেগ মিলিয়ে ২-১ ব্যবধানে জয় নিশ্চিত করেছে ইংলিশ ক্লাবটি।
ঘরের মাঠ এমিরেটস স্টেডিয়ামে ম্যাচের শুরু থেকেই বল দখল ও আক্রমণে কিছুটা এগিয়ে ছিল আর্সেনাল। একের পর এক আক্রমণ করলেও নিখুঁত ফিনিশিংয়ের অভাবে গোলের দেখা পাচ্ছিল না স্বাগতিকরা। ম্যাচের একমাত্র ও নির্ধারণী গোলটি আসে প্রথমার্ধের শেষে। ম্যাচের ৪৫ মিনিটে লেয়ান্ড্রো ট্রোসার্ডের অ্যাসিস্ট থেকে গোল করেন ইংলিশ উইঙ্গার বুকায়ো সাকা। বিরতির পর ম্যাচে ফেরার চেষ্টা করে অ্যাথলেটিকো। কিন্তু আক্রমণ পাল্টা আক্রমণে পুরো ম্যাচে গোলের দেখা পায়নি সফরকারীরা। এরপর ১-০ গোলের জয় নিয়ে দীর্ঘদিন পর ইউরোপের শীর্ষ ক্লাব প্রতিযোগিতার ফাইনালে উঠেছে মিকেল আর্তেতার শিষ্যরা। সর্বশেষ ২০০৬ সালে ফাইনালে খেলেছিল আর্সেনাল। যেখানে বার্সেলোনার কাছে হেরে শিরোপা হাতছাড়া হয় লন্ডনের ক্লাবটির। এবার ইতিহাস বদলানোর সামনে গানাররা।


























