ঈদ যাত্রায় ট্রেনের আগাম টিকেট বিক্রি শুরু
- আপডেট সময় : ০২:৩২:৫৭ অপরাহ্ন, বুধবার, ১৩ মে ২০২৬
- / ১৫৫৬ বার পড়া হয়েছে
আসন্ন ঈদুল আজহা সামনে রেখে ঘরমুখী মানুষের ঈদযাত্রা নির্বিঘ্ন করতে দেশের বিভিন্ন রুটে ট্রেনের অগ্রিম টিকিট বিক্রি শুরু হয়েছে। আজ সকাল ৮টায় রেলওয়ের পশ্চিমাঞ্চলে চলাচলকারী ট্রেনের টিকিট বিক্রি হয়েছে। দুপুর ২টায় পূর্বাঞ্চলে চলাচলকারী ট্রেনের টিকিট বিক্রি শুরু হবে।
আসন্ন ঈদুল আজহা সামনে রেখে ঘরমুখী মানুষের ঈদযাত্রা নির্বিঘ্ন করতে দেশের বিভিন্ন রুটে ট্রেনের অগ্রিম টিকিট বিক্রি শুরু হয়েছে। আজ সকাল ৮টায় রেলওয়ের পশ্চিমাঞ্চলে চলাচলকারী ট্রেনের টিকিট বিক্রি হয়েছে। রেলের সিদ্ধান্ত অনুযায়ী, আজ ১৩ মে বিক্রি হচ্ছে ২৩ মে যাত্রার টিকিট, আগামী ১৪ মে বিক্রি হবে ২৪ মের টিকিট, ১৫ মে ২৫ মের, ১৬ মে ২৬ মের এবং ১৭ মে ২৭ মে যাত্রার টিকিট পাওয়া যাবে। এ ছাড়া বিভিন্ন রুটে ১০টি বিশেষ ট্রেন চালানো হবে ঈদ উপলক্ষে। পবিত্র ঈদুল আজহার সম্ভাব্য তারিখ ২৮ মে ধরে এ ট্রেন চলাচলের সময়সূচি ও পরিকল্পনা সাজিয়েছে বাংলাদেশ রেলওয়ে। রেলওয়ের সিদ্ধান্ত অনুযায়ী, একজন যাত্রী ঈদ অগ্রিম যাত্রার ক্ষেত্রে সর্বোচ্চ একবার টিকিট কিনতে পারবেন এবং প্রতি ক্ষেত্রে সর্বাধিক চারটি টিকিট কিনতে পারবেন।
























