আফগানিস্তানে মসজিদে বোমা বিস্ফোরণে নিহত ৫০
এস. এ টিভি
- আপডেট সময় : ০৮:৫৯:৫৬ অপরাহ্ন, শুক্রবার, ৮ অক্টোবর ২০২১
- / ১৬৬৩ বার পড়া হয়েছে
আফগানিস্তানে উত্তরাঞ্চলীয় কুন্দুজ প্রদেশে শুক্রবার জুমার নামাজের সময় একটি মসজিদে বোমা বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এতে ৫০ জন নিহত হয়েছে বলে বার্তা সংস্থা বিবিসির প্রতিবেদনে বলা হয়েছে। হামলার ঘটনায় এখন পর্যন্ত কেউ দায় স্বীকার করেনি।
কুন্দুজ সেন্ট্রাল হাসপাতালের একজন চিকিৎসক জানিয়েছেন, এ পর্যন্ত ৩৫ জনের মরদেহ ওই হাসপাতালে এসেছে। এছাড়া ৫০ জন আহত ব্যক্তিকে চিকিৎসা দিয়েছেন তারা। আরেকটি হাসপাতালের চিকিৎসক জানান, তাদের হাসপাতালে ১৫ জনের মরদেহ নিয়ে আসা হয়েছে। তালেবানের তথ্য ও সংস্কৃতি বিষয়ক উপমন্ত্রী জাবিহুল্লাহ মুজাহিদ বিস্ফোরণের বিষয়টি নিশ্চিত করে সংবাদ মাধ্যমকে জানিয়েছেন, মসজিদটি শিয়া মতাবলম্বীদের। বিস্ফোরণে বেশ কয়েকজন হতাহত হয়েছে।





















