আজ বসছে ত্রয়োদশ সংসদের প্রথম বাজেট অধিবেশন
এস. এ টিভি
- আপডেট সময় : ০২:২৯:৫৮ অপরাহ্ন, রবিবার, ৭ জুন ২০২৬
- / ১৭৮৬ বার পড়া হয়েছে
ত্রয়োদশ জাতীয় সংসদের দ্বিতীয় অধিবেশন শুরু হচ্ছে আজ, যা বাজেট অধিবেশন হিসেবে অনুষ্ঠিত হবে। নতুন সরকারের প্রথম বাজেট অধিবেশন ঘিরে সব প্রস্তুতি সম্পন্ন করেছে সংসদ সচিবালয়।
জাতীয় সংসদ সচিবালয় জানিয়েছে, রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের আহ্বান করা এ অধিবেশন বিকেল ৩টায় জাতীয় সংসদ ভবনে শুরু হবে। মূলত এই অধিবেশনেই ২০২৬-২৭ অর্থবছরের জাতীয় বাজেট পেশ ও পাসের কার্যক্রম সম্পন্ন হবে। সংসদ সচিবালয় বলছে, অধিবেশন পরিচালনার জন্য প্রয়োজনীয় সব প্রস্তুতি শেষ হয়েছে। এদিকে বাজেট অধিবেশন ঘিরে নিরাপত্তা জোরদার করেছে আইন-শৃঙ্খলা বাহিনী। রাজধানীর কয়েকটি এলাকায় আগ্নেয়াস্ত্র বহনসহ সব ধরনের মিছিল, সমাবেশ ও রেলির ওপর নিষেধাজ্ঞা জারি করেছে ঢাকা মহানগর পুলিশ।



























