হাওয়া ভবনের ময়ুর সিংহাসন ফিরে পেতেই বিরোধীদের আন্দোলন : কাদের
- আপডেট সময় : ০৫:২৩:৩২ অপরাহ্ন, রবিবার, ১৩ নভেম্বর ২০২২
- / ১৮৬০ বার পড়া হয়েছে
হাওয়া ভবনের ময়ুর সিংহাসন ফিরে পেতেই বিএনপির আন্দোলন বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। বিএনপিকে রাজপথে দেখার ঘোষণা দিয়ে বলেন, খেলা হবে। ঝিনাইদহ জেলা আওয়ামী লীগের সম্মেলনে এসব কথা বলেন তিনি। আর, দলের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুব উল আলম হানিফ বলেন, বিএনপি একটি ভন্ড প্রতারকের দল।
রোববার সকাল থেকে জেলার বিভিন্ন উপজেলা থেকে খন্ড খন্ড মিছিল নিয়ে শহরের পানি উন্নয়ন বোর্ড মাঠে হাজির হয় আওয়ামী লীগ নেতাকর্মীরা। বেলা ১১টার দিকে জাতীয় সংগীতের সাথে পতাকা উত্তোলনের মাধ্যমে সমাবেশের উদ্বোধন করেন কেন্দ্রীয় নেতারা। পরে সমাবেশে মাহবুব উল আলম হানিফ দাবি করে বলেন, দেশে যা উন্নয়ন হয়েছে তা আওয়ামী লীগের আমলেই হয়েছে। হানিফ আরও বলেন, বর্তমানে দেশের সবচেয়ে বড় সমস্যা বিএনপি।
বিএনপি দেশকে মিনি পাকিস্তান বানাতে চাই বলে অভিযোগ করেন আ ফ ম বাহাউদ্দীন নাসিম।
তত্বাবধায়ক সরকার মামা বাড়ি আবদার বলে..তা ভুলে যেতে বলেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের।
সম্মেলন শেষে আব্দুল হাইকে সভাপতি, সাইদুল করিম মিন্টুকে সাধারণ সম্পাদক করে জেলা আওয়ামী লীগে নতুন কমিটি ঘোষণা করা হয়।






















