০৩:৪৭ অপরাহ্ন, মঙ্গলবার, ০২ জুন ২০২৬

সিলেটের পর্যটন কেন্দ্রগুলোতে হাজারো পর্যটকের ভিড়

এস. এ টিভি
  • আপডেট সময় : ১২:৩০:৫৫ অপরাহ্ন, মঙ্গলবার, ২ জুন ২০২৬
  • / ১৫৩৮ বার পড়া হয়েছে
এস. এ টিভি সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

ঈদের ছুটিতে প্রকৃতির টানে সিলেটের পর্যটন কেন্দ্রগুলোতে ভিড় করছেন হাজারো পর্যটক। পাহাড়, নদী ও পাথরের অপূর্ব সৌন্দর্যে মুগ্ধ হয়ে সময় কাটাচ্ছেন দর্শনার্থীরা। বাড়তি পর্যটক সামাল দিতে নিরাপত্তা জোরদার করেছে প্রশাসন।

সিলেটের কোম্পানীগঞ্জ উপজেলার সাদাপাথর পর্যটন কেন্দ্রে প্রত্যাশা অনুযায়ী আসছেন না পর্যটক। ঈদুল আযহা উপলক্ষে ব্যাপক প্রস্তুতি নিয়েছিলেন সেখানকার ব্যবসায়ীরা। কিন্তু এই ঈদে প্রত্যাশা অনুযায়ী পর্যটক হয়নি। তবে এখনও ব্যবসায়ীরা আশা করছেন বাড়তে পারে পর্যটকের আনাগোনা।

সিলেটের জনপ্রিয় পর্যটন কেন্দ্র সাদাপাথরে এখন কিছুটা উৎসবমুখর পরিবেশ বিরাজ করছে । ঈদের পর থেকেই বাড়ছে পর্যটকদের আনাগোনা। স্বচ্ছ পানিতে নৌকাভ্রমণ আর পাহাড়ের সৌন্দর্য উপভোগে ব্যস্ত পর্যটকরা। শুধু সাদাপাথর নয়, জাফলং, বিছনাকান্দি ও রাতারগুলেও উপচে পড়া ভিড় লক্ষ্য করা গেছে। সব বয়সী মানুষের পদচারণায় মুখর হয়ে উঠেছে এসব পর্যটন এলাকা।

পর্যটকদের নিরাপত্তায় সার্বক্ষণিক টহলে রয়েছে পর্যটন পুলিশ। পাশাপাশি স্থানীয় প্রশাসনও পরিস্থিতি পর্যবেক্ষণ করছে।

স্থানীয়দের মতে, পানি কম থাকায় এবার পর্যটন কেন্দ্রগুলোর সৌন্দর্য নতুনভাবে ফুটে উঠেছে। আর সেই সৌন্দর্য উপভোগ করতেই সিলেটমুখী হচ্ছেন পর্যটকরা।

এস. এ টিভি সমন্ধে

SATV (South Asian Television) is a privately owned ‘infotainment’ television channel in Bangladesh. It is the first ever station in Bangladesh using both HD and 3G Technology. The channel is owned by SA Group, one of the largest transportation and real estate groups of the country. SATV is the first channel to bring ‘Idol’ franchise in Bangladesh through Bangladeshi Idol.

যোগাযোগ

বাড়ী ৪৭, রাস্তা ১১৬,
গুলশান-১, ঢাকা-১২১২,
বাংলাদেশ।
ফোন: +৮৮ ০২ ৯৮৯৪৫০০
ফ্যাক্স: +৮৮ ০২ ৯৮৯৫২৩৪
ই-মেইল: info@satv.tv
ওয়েবসাইট: www.satv.tv

© সর্বস্বত্ব সংরক্ষিত ২০১৩-২০২৩। বাড়ী ৪৭, রাস্তা ১১৬, গুলশান-১, ঢাকা-১২১২, বাংলাদেশ। ফোন: +৮৮ ০২ ৯৮৯৪৫০০, ফ্যাক্স: +৮৮ ০২ ৯৮৯৫২৩৪

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

সিলেটের পর্যটন কেন্দ্রগুলোতে হাজারো পর্যটকের ভিড়

আপডেট সময় : ১২:৩০:৫৫ অপরাহ্ন, মঙ্গলবার, ২ জুন ২০২৬