০৮:০৮ অপরাহ্ন, সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬

সাবেক চেয়ারম্যান আব্দুল মাবুদসহ ৯ আসামির দ্রুত গ্রেফতারের দাবিতে কক্সবাজারে মানববন্ধন

এস. এ টিভি
  • আপডেট সময় : ০৫:৪২:০০ অপরাহ্ন, সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬
  • / ১৬৪৭ বার পড়া হয়েছে
এস. এ টিভি সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

কক্সবাজারের রামুতে সংবাদ সংগ্রহ করতে গিয়ে অপহরণ, হামলা ও মারধরের শিকার সাংবাদিকদের করা মামলার আসামিদের গ্রেফতারের দাবিতে সোমবার দুপুরে কক্সবাজার জেলা প্রশাসক কার্যালয়ের সামনে এক বিশাল মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।

দীপ্ত টিভির জেলা প্রতিনিধি হারুনর রশিদের সঞ্চালনায় মানববন্ধনে বক্তব্য রাখেন জাতীয় দৈনিক যুগান্তরের ভ্রাম্যমাণ প্রতিনিধি আবুল কাশেম, দীপ্ত টিভির জেলা প্রতিনিধি হারুনর রশিদ,চ্যানেল এস-এর ব্যুরো প্রধান আয়াছ রনি। জাতীয় সাংবাদিক সংস্থা কক্সবাজার জেলা সভাপতি খোরশেদ আলম ও সেক্রেটারি ওসমান গণি ইলি
, আইন সুরক্ষা ফাউন্ডেশনের কক্সবাজার জেলা সভাপতি মোস্তফা জামান চৌধুরী।

মানববন্ধনে বক্তারা জানান, খুনিয়া পালং ইউনিয়নের সাবেক চেয়ারম্যান আব্দুল মাবুদ ও মাদক কারবারি নুরুল আমিন নুরু একটি চক্র দীর্ঘদিন ধরে এলাকায় ইয়াবা চোরাচালানসহ নানা অপকর্ম চালিয়ে আসছে। ২৭ আগষ্ট বিকালে ৩ সাংবাদিক খুনিয়াপালং এলাকায় একটি
অনুসন্ধানী প্রতিবেদনের তথ্য সংগ্রহ শেষে কক্সবাজার ফেরার পথে একটি মাদক সিন্ডিকেট টোঙ্গারঢেবা সড়কে গতিরোধ করে তাদের অপহরণ করে। এর পর তাদেরকে জিম্মি করে মুক্তিপণ দাবী করে। পরে দীপ্ত টি়ভির প্রতিনিধি হারুনকে ভূল টার্গেটে ধরা হয়েছে বলে ছেড়ে দেয় বাকি দুই সাংবাদিক রমজান ও রফিককে
মব সৃস্টি করে মধ্যযুগীয় কায়দায় মারধর শুরু করে। মৃত্যু ভয় দেখিয়ে ভিডিও করে বিভিন্ন বিষয়ে স্বীকারোক্তি নেয়ার চেষ্টা করে। পরে পুলিশ তাদেরকে উদ্ধার করে হাসপাতালে নেয়। এ ঘটনায় রামু থানায় মামলা দায়ের হলে মাদক সিন্ডিকেট সাংবাদিকদেন বিরোদ্ধে নানা অপপ্রচার করে ঘটনার ১২ দিন পর মসজিদকে ঢাল বানিয়ে আদালতে সাংবাদিকদের আসামী করে মিথ্যা মামলা দায়ের করে ইয়াবা কারবারি নুরুর ভাই।

এ সাংবাদিকদের জিম্মি করে নির্যাতন, অপহরণ ও মুক্তিপণ দাবীর ঘটনায় মামলা হলেও এখনো কোন আসামী গ্রেফতার হয়নি। আসামীদের গ্রেফতারের দাবীতে কক্সবাজারের জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে মানববন্ধন করেছে কক্সবাজারে কর্মরত স্থানীয় সাংবাদিকরা।

মানববন্ধন থেকে হুশিয়ারি উচ্চারণ করে বলা হয়, মামলার পরও প্রধান অভিযুক্ত সাবেক চেয়ারম্যান আব্দুল মাবুদ, ইয়াবা ব্যবসায়ী নুরুল আমিন নুরুসহ আসামিদের এখনও পুলিশ গ্রেফতার করতে পারেনি।
অবিলম্বে এই চিহ্নিত অপরাধীদের আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করা না হলে বৃহত্তর আন্দোলন গড়ে তোলা হবে বলে হুঁশিয়ারি দেন সাংবাদিক নেতারা।

এ সময় আরও উপস্থিত ছিলেন কক্সবাজারের স্থানীয় সাংবাদিকরা।

এস. এ টিভি সমন্ধে

SATV (South Asian Television) is a privately owned ‘infotainment’ television channel in Bangladesh. It is the first ever station in Bangladesh using both HD and 3G Technology. The channel is owned by SA Group, one of the largest transportation and real estate groups of the country. SATV is the first channel to bring ‘Idol’ franchise in Bangladesh through Bangladeshi Idol.

যোগাযোগ

বাড়ী ৪৭, রাস্তা ১১৬,
গুলশান-১, ঢাকা-১২১২,
বাংলাদেশ।
ফোন: +৮৮ ০২ ৯৮৯৪৫০০
ফ্যাক্স: +৮৮ ০২ ৯৮৯৫২৩৪
ই-মেইল: info@satv.tv
ওয়েবসাইট: www.satv.tv

© সর্বস্বত্ব সংরক্ষিত ২০১৩-২০২৩। বাড়ী ৪৭, রাস্তা ১১৬, গুলশান-১, ঢাকা-১২১২, বাংলাদেশ। ফোন: +৮৮ ০২ ৯৮৯৪৫০০, ফ্যাক্স: +৮৮ ০২ ৯৮৯৫২৩৪

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

সাবেক চেয়ারম্যান আব্দুল মাবুদসহ ৯ আসামির দ্রুত গ্রেফতারের দাবিতে কক্সবাজারে মানববন্ধন

আপডেট সময় : ০৫:৪২:০০ অপরাহ্ন, সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬