সরকার প্রতিবেশী দেশের সঙ্গে সম্পর্ক স্থিতিশীল রাখতে চায় : মির্জা ফখরুল
এস. এ টিভি
- আপডেট সময় : ০৭:১৪:২৯ অপরাহ্ন, বুধবার, ৬ মে ২০২৬
- / ১৫৭১ বার পড়া হয়েছে
বর্তমান সরকার প্রতিবেশী দেশের সঙ্গে সম্পর্ক স্থিতিশীল রাখতে চায় বলে জানিয়েছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী ও বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
সকালে ঢাকার বনানীতে একটি হোটেলে বিভিন্ন দেশ ও দাতা সংস্থার প্রতিনিধিদের সঙ্গে মতবিনিময়কালে একথা বলেন তিনি। মির্জা ফখরুল বলেন, জ্বালানি খাতের সংকট মোকাবেলায় কাজ করছে বর্তমান সরকার। গ্যাস উত্তোলনে আগামী তিন মাসের মধ্যে টেন্ডার প্রক্রিয়া শুরু হবে বলেও জানান মন্ত্রী। মির্জা ফখরুল বলেন, বিনিয়োগের পথে প্রধান বাধা সরকারি সংস্থাগুলোর ধীরগতি– যা কাটিয়ে উঠে দেশকে বিনিয়োগবান্ধব করতে কাজ করছে সরকার। রোহিঙ্গা ইস্যু সমাধান ও বঙ্গোপসাগরের নিরাপত্তা নিয়েও বর্তমান সরকার কাজ করছে বলে জানান মির্জা ফখরুল।





















