সংসদের সংরক্ষিত নারী আসনে দাখিল করা প্রার্থীদের মনোনয়নপত্র যাচাই-বাছাই আজ ও কাল
- আপডেট সময় : ১১:৪৮:৪৭ পূর্বাহ্ন, বুধবার, ২২ এপ্রিল ২০২৬
- / ১৫৭০ বার পড়া হয়েছে
ত্রয়োদশ জাতীয় সংসদের সংরক্ষিত নারী আসনের নির্বাচনে বিভিন্ন দল ও জোট এবং স্বতন্ত্রভাবে মনোনয়নপত্র দাখিল করেছেন মোট ৫৩ জন প্রার্থী। প্রার্থীদের মনোনয়নপত্র যাচাই-বাছাই আজ ও কাল।রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন কমিশনে রিটার্নিং অফিসার ও নির্বাচন কমিশনের যুগ্ম সচিব মঈন উদ্দীন খান সাংবাদিকদের এ তথ্য জানান।
ত্রয়োদশ সংসদের সংরক্ষিত নারী আসনে মনোনয়নপত্র জমার শেষ দিন মঙ্গলবার। বিকেল ৪টা পর্যন্ত বিএনপি, জামায়াত ও স্বতন্ত্র জোট মনোনীত প্রার্থীরা মনোনয়নপত্র জমা দেন নির্বাচন কমিশনে। বিএনপি মনোনীত সংরক্ষিত নারী আসনের প্রার্থী সেলিনা সুলতানা নিশিতাসহ ৬ জন প্রার্থী। জামায়াত জোটে মনোনয়ন জমা দেন মহিলা বিভাগের সেক্রেটারি নুরুন্নেসা সিদ্দিকা, এনসিপির যুগ্ম সদস্য সচিব ডা. মাহমুদা মিতু, যুগ্ন আহ্বায়ক মুনিরা শারমিন, জুলাইয়ে শিশু শহীদ জাবির ইব্রাহিমের মা রোকেয়া বেগমসহ ১২ জন প্রার্থী। সংরক্ষিত ৫০ টি আসনে বিএনপি জোট ৩৬ টি, জামায়াত ১৩ টি এবং স্বতন্ত্র প্রার্থীদের মধ্য থেকে ১ জন সংরক্ষিত নারী সংসদ সদস্য নির্বাচিত হবেন। নির্বাচন কমিশন থেকে মোট ফরম সংগ্রহ করেন ৪৬৪ জন।






















