রাজনৈতিক পরিস্থিতি যেমনই হউক সংবিধান নিয়ে সমঝোতার সুযোগ নেই : স্পিকার
- আপডেট সময় : ০৭:৪০:২০ অপরাহ্ন, শনিবার, ৪ নভেম্বর ২০২৩
- / ২০৯১ বার পড়া হয়েছে
নির্বাচন ও নির্বাচনকালীন সরকারের প্রশ্নে সংবিধানের বাইরে যাওয়ার সুযোগ নেই বলে, সাফ জানিয়ে দিয়েছেন আইনমন্ত্রী আনিসুল হক। রাজধানীতে জাতীয় সংবিধান দিবস উপলক্ষে আয়োজিত এক সেমিনারে তিনি একথা জানান। আর স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী বলেন, সাম্রাজ্যবাদীদের দয়া দাক্ষিণ্যে নয়, বাংলাদেশ সংবিধান পেয়েছে ৩০ লাখ শহীদের রক্ষের বিনিময়ে, তাই সংবিধান নিয়ে সমঝোতার কোন সুযোগ নেই বলেও মন্তব্য করেন তিনি।
নির্বাচনকালীন সরকারের প্রশ্নে উত্তপ্ত দেশের রাজনীতি। সময় যত গড়াচ্ছে সরকার ও বিরোধী দলের মাঝে ততই বাড়ছে দূরত্ব, দেখা দিচ্ছে রাজনৈতিক সংঘাত।
উদ্বেগজনক এমন পরিস্থিতি তে জাতীয় সংবিধান দিবসের সেমিনারে স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী বলেন, রাজনৈতিক পরিস্থিতি যেমনই হউক সংবিধান নিয়ে সমঝোতার সুযোগ নেই।
আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয় আয়োজিত অনুষ্ঠানে আইনমন্ত্রী বলেন, সংবিধান মেনেই হবে জাতীয় সংসদ নির্বাচন।
এদিন ৫ সংশোধনী বাতিল রায়ের উদাহরণ তুলে ধরে বিচারপতি এটিএম ফজলে কবীর বলেন, যারা জোর করে ক্ষমতা দখল করবে, রাষ্ট্রদ্রোহী হিসেবে তাদের বিচারের মুখোমুখি করা হবে।



























