লিটন-মিরাজের শত রানের পার্টনারশিপে ঢাকা টেস্টে ঘুরে দাঁড়াচ্ছে বাংলাদেশ
এস. এ টিভি
- আপডেট সময় : ০১:৪৮:৩০ অপরাহ্ন, শনিবার, ১৩ ফেব্রুয়ারী ২০২১
- / ১৬৯৭ বার পড়া হয়েছে
লিটন-মিরাজের শত রানের পার্টনারশিপে ঢাকা টেস্টে ঘুরে দাঁড়াচ্ছে বাংলাদেশ। তৃতীয় দিন প্রথম ইনিংসে ব্যাট করছে টাইগাররা। শেষ খবর পর্যন্ত স্বাগতিকদের সংগ্রহ ৬ উইকেটে ২৪৯ রান।
ক্যারিয়ারের সপ্তম ফিফটি তুলে লড়ছেন লিটন। সঙ্গে যোগ্য সঙ্গী মেহেদী মিরাজের। এর আগে, তৃতীয় দিন দেখেশুনে শুরু করলেও আগের দিনের দুই অপরাজিত ব্যাটসম্যান মুশফিকুর রহিম ও মোহাম্মদ মিথুনের বিদায়ে হোঁচট খায় বাংলাদেশ। মিথুন ফিরেছেন ১৫ রান করে। আর ক্যারিয়ারের ২২তম ফিফটি তুলে আউট হন মুশফিক। রিভার্স সুইপ খেলতে গিয়ে কর্নওয়ালের বলে ক্যাচ দিয়ে ৫৪ রানে বিদায় নেন মিস্টার ডিপেন্ডেবল। এরপর দলের হাল ধরেন লিটন-মিরাজ। এর আগে, ৪ উইকেটে ১১০ রান দ্বিতীয় দিন শেষ করে বাংলাদেশ। প্রথম ইনিংসে ৪০৯ রান সংগ্রহ ওয়েস্ট ইন্ডিজের। দুই ম্যাচ সিরিজে ১-০ তে এগিয়ে সফরকারীরা।


























