রাষ্ট্রীয় সফর শেষে সকালে ঢাকা ত্যাগ করেছেন ব্রুনাইয়ের সুলতান
এস. এ টিভি
- আপডেট সময় : ০১:৫০:৫৮ অপরাহ্ন, সোমবার, ১৭ অক্টোবর ২০২২
- / ২০৭৮ বার পড়া হয়েছে
রাষ্ট্রীয় সফর শেষে সকালে ঢাকা ত্যাগ করেছেন ব্রুনাইয়ের সুলতান হাসানাল বলকিয়া। পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন তাকে বিদায় জানান।
এ সফরে ব্রুনাইয়ের সঙ্গে সরাসরি বিমান যোগাযোগ, জনশক্তি রফতানি, তরলীকৃত গ্যাস ও পেট্রোলিয়াম সরবরাহসহ পারস্পরিক সহযোগিতা বাড়াতে একটি চুক্তি ও ৩টি সমঝোতা স্মারক সই হয়েছে।
প্রধানমন্ত্রীর কার্যালয়ে সুলতান বলকিয়া ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার উপস্থিতিতে এসব চুক্তি ও সমঝোতা স্মারক সই হয়। ১৫ অক্টোবর ঢাকায় আসেন সুলতান। এটাই বাংলাদেশে তার প্রথম সফর। সফরের প্রথম দিন সাভার জাতীয় স্মৃতিসৌধে স্বাধীনতাযুদ্ধে শহীদদের স্মৃতির প্রতি শ্রদ্ধা জানান তিনি।
গতকাল বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে শ্রদ্ধা নিবেদন করেন ব্রুনাই সুলতান।
























