রাঙামাটিতে জলাবদ্ধতার পরিস্থিতি আরো অবনতি
- আপডেট সময় : ০৩:২৬:২১ অপরাহ্ন, রবিবার, ১২ জুলাই ২০২৬
- / ১৫৫০ বার পড়া হয়েছে
রঙামাটিতে বৃষ্টি কমলেও ভারতের উজান থেকে পানি নামতে থাকায় জলাবদ্ধতার আরো অবনতি ঘটেছে। ভারতেন তিন দিক থেকে পানি ঢুকে সংশ্লিষ্ট নদীর পানির উচ্চতা বেড়ে বাঘাইছড়ি, বরকল, বিলাইছড়ি ও লংগদু উপজেলার বেশির ভাগ নিম্ন এলাকা তলিয়ে গেছে। এতে পানিবন্ধি হয়ে পড়েছে জেলার অর্থলক্ষাধিক মানুষ। যোগাযোগ দূর্গমতার কারণে বহু এলাকায় ত্রাণ পৌছানো সম্ভব হচ্ছে না বলে জানায় প্রশাসন। দূর্গম এলাকায় বিদ্যুৎ ও মোবাইল নেটওয়ার্ক সংকটের কারণে দূর্ভোগের মাত্রা আরো বেড়েছে।
উপজেলা নির্বাহী অফিসার ও স্থানীয় জনপ্রতিনিধিরা জানান, পানিতে পুরোপুরি তলিয়ে গেছে বিলাইছড়ির ফারুয়া বাজার। এখানে পানি বন্ধি রয়েছে ১২ হাজার মানুষ। এর আগে বাঘাইছড়ি উপজেলার কয়কটি ইউনিয়ন ও বাঘাইছড়ি পৌরসভার ৮০ শতাংশ পানিতে তলিয়ে যায়। এ উপজেলায় ২০ হাজারের অধিক মানুষ পানিবন্ধি হয়ে পড়েছে। বরকল উপজেলায় দুটি ইউনিয়নের বেশিরভাগ বসতি তলিয়ে গেছে। পানিবন্ধি হয়েছে ২০ হাজার মানুষ। এদিকে সেতু ভেঙে বিচ্ছিন্ন হয়ে আছে বান্দরবান-রাঙামাটি সড়ক যোগাযোগ। এছাড়াও বন্ধ রয়েছে দীঘিনালা-লংগদু-বাঘাইছড়ি সড়ক।


























