যুক্তরাষ্ট্রের পারমাণবিক নীতির তীব্র নিন্দা চীন ও রাশিয়ার
- আপডেট সময় : ০৩:৫৮:০১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২১ মে ২০২৬
- / ১৫৬৩ বার পড়া হয়েছে
যুক্তরাষ্ট্রের ‘গোল্ডেন ডোম’ ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা পরিকল্পনা এবং ‘কাণ্ডজ্ঞানহীন’ পারমাণবিক নীতির তীব্র নিন্দা জানিয়েছে চীন ও রাশিয়া। বেইজিংয়ে পুতিন ও শি জিনপিংয়ের দ্বিপাক্ষিক বৈঠকে উঠে আসে বৈশ্বিক নিরাপত্তার নানা উদ্বেগ। যেখানে ট্রাম্পের একতরফা নীতির বিরুদ্ধে সোচ্চার দুই পরম মিত্র।
যৌথ বিবৃতিতে দুই নেতা জানান, ওয়াশিংটনের বর্তমান পরিকল্পনা বৈশ্বিক কৌশলগত স্থিতিশীলতাকে হুমকির মুখে ফেলবে। বিশেষ করে রাশিয়া ও যুক্তরাষ্ট্রের পারমাণবিক অস্ত্র নিয়ন্ত্রণ চুক্তির মেয়াদ না বাড়ানোয় ট্রাম্প প্রশাসনের সমালোচনা করেন তারা। তবে ভূ-রাজনীতিতে একসুরে কথা বললেও, মস্কোর দীর্ঘ প্রতীক্ষিত ‘পাওয়ার অব সাইবেরিয়া-২’ গ্যাস পাইপলাইন প্রকল্পে আসেনি চূড়ান্ত ঘোষণা। যদিও শি জিনপিং জ্বালানি খাতকে দ্বিপাক্ষিক সম্পর্কের ‘মূল ভিত্তি’ হিসেবে অভিহিত করেছেন, তবে দাম নির্ধারণসহ নানা জটিলতায় ঝুলে আছে বড় এই চুক্তিটি। বিশ্লেষকরা বলছেন, ইউক্রেন যুদ্ধের আবহে এই সফর বেইজিংকে বিশ্বমঞ্চে স্থিতিশীলতার অন্যতম স্তম্ভ হিসেবে প্রমাণের বড় সুযোগ করে দিয়েছে।


























