ময়মনসিংহ বিভাগ যুব সমিতির উদ্যোগে ত্রাণ ও ঈদ সামগ্রী বিতরণ
এস. এ টিভি
- আপডেট সময় : ০৭:৪১:৫৭ অপরাহ্ন, রবিবার, ৯ মে ২০২১
- / ১৬৫৭ বার পড়া হয়েছে
ময়মনসিংহ বিভাগ যুব সমিতি ঢাকার উদ্যোগে অসহায় ও হতদরিদ্র মানুষের মাঝে ত্রাণ ও ঈদ সামগ্রী বিতরণ করা হয়েছে।
সকালে ঢাকার খিলগাঁওয়ের পল্লীমা সংসদ মাঠে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে তাদের হাতে ত্রাণসামগ্রী তুলে দেন আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মির্জা আজম। এসময় তিনি বলেন, করোনার এই সংকটকালে সারাদেশে প্রধানমন্ত্রী শেখ হাসিনা দুস্থদের ঘরে ঘরে খাবার পৌছে দিচ্ছেন। ময়মনসিংহ বিভাগ যুব সমিতির সভাপতি অধ্যাপক ডা. মোহাম্মদ আবু তাহেরের সভাপতিত্বে অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন সড়ক ও পরিবহণ মন্ত্রণালয়ের সচিব নজরুল ইসলাম, মাইক্রো-ক্রেডিট রেগুলেটরী অথরিটির নির্বাহী চেয়ারম্যান মোহাম্মদ ফসীউল্লাহ, সেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক আফজালুর রহমান বাবুসহ অনেকে।

























