মেহেরপুরে নির্মাণাধীন ট্যাংক ধ্বসে এক শ্রমিকের মৃত্যু
এস. এ টিভি
- আপডেট সময় : ০৭:১৩:৩২ অপরাহ্ন, সোমবার, ৫ এপ্রিল ২০২১
- / ১৭৬০ বার পড়া হয়েছে
মেহেরপুরে নির্মাণাধীন ট্যাংক ধ্বসে এক নির্মাণ শ্রমিকের মৃত্যু হয়েছে। এঘটনায় আহত হন আরো দুই শ্রমিক।
সকালে শহরের ওয়াপদা পাড়ায় একটি নির্মাণাধীন বিল্ডিংয়ের পানির ট্যাংক খননের সময় হঠাৎ সেটি ধসে পড়ে। এ সময় নিচে থাকা তিন নির্মাণ শ্রমিক চাপা পড়ে ঘটনাস্থলে এক জনের মৃত্যু হয়। ফায়ার সার্ভিস ও পুলিশ এসে মাটির নিচ থেকে নিহত ভনু মন্ডল এর মরদেহ উদ্ধার করেন। আহত দুই জনকে মেহেরপুর জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে।



























