ময়মনসিংহের হালুয়াঘাটে শাশুড়িকে হত্যা মামলায় জামাতার মৃত্যুদণ্ড
এস. এ টিভি
- আপডেট সময় : ০৫:৫১:৫৯ অপরাহ্ন, বুধবার, ১৩ মে ২০২৬
- / ১৫৮৭ বার পড়া হয়েছে
ময়মনসিংহের হালুয়াঘাটে শাশুড়িকে হত্যার দায়ে জামাতার মৃত্যুদণ্ড দিয়েছেন আদালত। দুপুরে ময়মনসিংহের বিশেষ দায়রা জজ আদালতের বিচারক ফারহানা ফেরদৌস এই রায় দেন।
মামলার বিবরণী থেকে জানা যায়, হালুয়াঘাটের কড়ইকান্দা গ্রামে পারিবারিক কলহের জেড়ে ২০২১ সালের ৭ অক্টোবর ভোরে সুজিত দেশিয় অস্ত্র দিয়ে স্ত্রী ইতি রানী ও শ্বাশুড়ি জোসনা রানীকে গুরুতর আহত করে। পরে স্বজনরা তাদের উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসাধীন অবস্থায় ওই দিনই মারা যান জোসনা রানী। এ ঘটনায় নিহতের আরেক মেয়ে সন্ধ্যা রানী হালুয়াঘাট থানায় হত্যা মামলা দায়ের করেন। দীর্ঘ স্বাক্ষ্য প্রমাণ শেষে সুজিতের মৃত্যুদণ্ড এবং সেই সাথে ৩০ হাজার টাকা অর্থদণ্ডের আদেশ দেন আদালত।


























