ভারত পুশ ইন ঠেকাতে কুমিল্লা সীমান্তে সতর্ক অবস্থানে বিজিবি
এস. এ টিভি
- আপডেট সময় : ০৩:০৫:০১ অপরাহ্ন, শনিবার, ১৩ জুন ২০২৬
- / ১৮১৭ বার পড়া হয়েছে
ভারত থেকে সম্ভাব্য অবৈধ অনুপ্রবেশ বা পুশইন ঠেকাতে কুমিল্লা সীমান্তে সর্বোচ্চ সতর্ক অবস্থানে রয়েছে বর্ডার গার্ড বাংলাদেশ-বিজিবি। সীমান্তজুড়ে টহল জোরদারের পাশাপাশি স্থানীয়দের সচেতন করতে চালানো হচ্ছে মাইকিং।
সীমান্তবর্তী এলাকায় আনসার সদস্যদেরও সক্রিয় রাখা হয়েছে। প্রশাসনের পাশাপাশি সাধারণ মানুষও সতর্ক অবস্থানে রয়েছে। বিজিবি জানায়, ভারতের সঙ্গে কুমিল্লার সীমান্ত রয়েছে ১০৬ কিলোমিটার। পুরো সীমান্ত এলাকায় নজরদরি বাড়ানো হয়েছে। সীমান্তে কোনো অপরিচিত ব্যক্তি কিংবা সন্দেহজনক তৎপরতা চোখে পড়লে দ্রুত প্রশাসনকে জানানোর আহ্বান জানানো হচ্ছে। স্থানীয় জনপ্রতিনিধি, আনসার সদস্য ও স্বেচ্ছাসেবী সংগঠনগুলোকে সতর্ক অবস্থানে রয়েছে।

























