ভারত থেকে তামাবিল স্থলবন্দর দিয়ে আমদানি হচ্ছে দাহ্য রাসায়নিক মিথানল
- আপডেট সময় : ১১:৫৯:০৬ পূর্বাহ্ন, সোমবার, ২৭ এপ্রিল ২০২৬
- / ১৫৭৪ বার পড়া হয়েছে
সিলেটের তামাবিল স্থলবন্দর দিয়ে ভারত থেকে আমদানি হচ্ছে উচ্চ মাত্রার দাহ্য রাসায়নিক পদার্থ মিথানল। তবে আমদানিকৃত এই বিপজ্জনক পণ্য খালাসে নেই ন্যূনতম নিরাপত্তা ব্যবস্থা। হাজার হাজার শ্রমিকের কর্মব্যস্ত এই বন্দরে একটি অগ্নিনির্বাপক যন্ত্রও নেই। ফলে যে কোনো সময় বড় ধরনের অগ্নিকাণ্ড ও প্রাণহানির শঙ্কায় দিন কাটাচ্ছেন সংশ্লিষ্টরা।
অগ্নিকাণ্ডের উচ্চ ঝুঁকি নিয়েই সিলেট তামাবিল স্থলবন্দর দিয়ে ভারত থেকে মিথানল আনা হচ্ছে। স্থলবন্দরে ফায়ার সার্ভিসের কোনো ইউনিট না থাকায় দুর্ঘটনা ঘটলে আগুন নেভাতে ভারতের ডাউকি থেকে অগ্নিনির্বাপক দল আনতে হয়।
নিয়ম অনুযায়ী, এ ধরনের দাহ্য পদার্থ খালাসের সময় বিশেষ অগ্নিনির্বাপক ব্যবস্থা ও নিরাপত্তা বেষ্টনী থাকার কথা। কিন্তু বাস্তবে দেখা গেছে ভিন্ন চিত্র। শত শত শ্রমিক কোনো প্রকার সুরক্ষা সরঞ্জাম ছাড়াই নাড়াচাড়া করছেন এসব ড্রাম। এমনকি বন্দরে একটি সাধারণ অগ্নিনির্বাপক সিলিন্ডার বা পানির রিজার্ভারও চোখে পড়েনি। যেখানে ফায়ার সার্ভিস স্টেশন খুবই প্রয়োজন বলছেন ব্যবসারী শ্রমিকগন
তামাবিল স্থলবন্দরের উন্নয়ন কার্যক্রম শুরু হয়েছে। এই প্রজেক্টেই একটি পূর্ণাঙ্গ ফায়ার হিডেন সিস্টেম চালু করা হবে বলে জানান এই কর্মকর্তা।
বড় কোনো ট্র্যাজেডির আগেই প্রয়োজনীয় অগ্নিনির্বাপক ব্যবস্থা নিশ্চিত করার দাবি বন্দর ব্যবহারকারীদের।

























