ভারতের বিধানসভা নির্বাচন উপলক্ষ্যে হিলি স্থলবন্দরের কার্যক্রম বন্ধ
- আপডেট সময় : ০৩:০৪:২৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৩ এপ্রিল ২০২৬
- / ১৭৫২ বার পড়া হয়েছে
ভারতের পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচন উপলক্ষে দিনাজপুরের হিলি স্থলবন্দর দিয়ে আমদানি-রপ্তানি কার্যক্রম বন্ধ রয়েছে। তবে বন্দর দিয়ে পণ্য পরিবহন বন্ধ থাকলেও পাসপোর্টধারী যাত্রীদের এপার-ওপার চলাচল স্বাভাবিক রয়েছে।
জানা গেছে, পশ্চিমবঙ্গের নির্বাচনকে কেন্দ্র করে ভারতের ব্যবসায়ীরা হিলি স্থলবন্দর দিয়ে বাংলাদেশে পণ্য রফতানি বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছেন। একই সঙ্গে বাংলাদেশ থেকেও পণ্য আমদানি না করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। ফলে আজ বন্দর দিয়ে কোনো ধরনের পণ্য আমদানি-রপ্তানি কার্যক্রম পরিচালিত হচ্ছে না। হিলি কাস্টমস সিঅ্যান্ডএফ অ্যাজেন্টস অ্যাসোসিয়েশন-এর সভাপতি মো: ফেরদৌস রহমান জানান, আজ পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচন উপলক্ষে দিনভর এই কার্যক্রম বন্ধ থাকবে। এছাড়া শুক্রবার সাপ্তাহিক ছুটির কারণে বন্দরের সকল কার্যক্রম বন্ধ থাকবে। আগামী শনিবার থেকে পুনরায় বন্দর দিয়ে পণ্য আমদানি-রপ্তানি কার্যক্রম শুরু হবে বলে তিনি জানান।


























