ব্যারিস্টার মওদুদ আহমদ চিরস্মরণীয় হয়ে থাকবেন
এস. এ টিভি
- আপডেট সময় : ০৯:৫৩:২১ অপরাহ্ন, সোমবার, ২৭ সেপ্টেম্বর ২০২১
- / ১৭৫৮ বার পড়া হয়েছে
আইনজীবী, রাজনীতিবিদ হিসাবে এবং সর্বোপরি একজন লেখক ও গবেষক হিসাবে তিনি অবশ্যই চিরস্মরণীয় হয়ে থাকবেন ব্যারিস্টার মওদুদ আহমদ।
রাজধানীর ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স ইন্সিটিটিউটে নোয়াখালী জেলা সমিতির আয়োজনে প্রয়াত মওদুদ আহমেদের স্মরণ সভায় বক্তারা এসব কথা বলেন। তারা বলেন, ব্যারিস্টার মওদুদ আহমদ ছাত্রজীবন থেকে শুরু করে শেষ দিন পর্যন্ত সক্রিয়ভাবে রাজনীতির সঙ্গে জড়িত ছিলেন। জ্ঞানের আলোয় আলোকিত হয়ে দেশের জন্য রাজনীতি করেছেন। তাই তিনি জীবিত থাকবেন তার এলাকার মানুষের কাছে, বাংলাদেশের মানুষের কাছে। মওদুদ আহমেদের বর্ণাঢ্য রাজনৈতিক জীবন তুলে ধরে তার স্মৃতির প্রতি শ্রদ্ধা নিবেদন করেন আলোচকরা। পরে তার আত্মার মাগফেরাত কামনা করে দোআ ও মোনাজাত করা হয়।
























