বেনাপোল স্থলবন্দরে আমদানি-রপ্তানি ও যাত্রী চলাচল স্বাভাবিক
- আপডেট সময় : ১২:৫৯:৫২ অপরাহ্ন, বুধবার, ১৩ মে ২০২৬
- / ১৫৮৯ বার পড়া হয়েছে
দেশের বৃহত্তম স্থলবন্দর বেনাপোল স্থলবন্দর দিয়ে আমদানি-রপ্তানি কার্যক্রম ও পাসপোর্ট যাত্রী চলাচল স্বাভাবিক রয়েছে। প্রতিদিনের মতোই বন্দরে পণ্য খালাস, লোড-আনলোড এবং ট্রাক প্রবেশ-প্রস্থান কার্যক্রম নির্বিঘ্নে পরিচালিত হচ্ছে।
বন্দর সূত্রে জানা গেছে, গতকাল বেনাপোল বন্দর দিয়ে ভারত থেকে ২৫৩টি ট্রাকে বিভিন্ন ধরনের পণ্য আমদানি হয়েছে। একই সময়ে বাংলাদেশ থেকে ভারতে ৬২টি ট্রাকে বিভিন্ন পণ্য রপ্তানি করা হয়েছে। সংশ্লিষ্টরা জানান, প্রতিদিন গড়ে বেনাপোল বন্দর দিয়ে ২৫০ থেকে ৩০০টি ট্রাকে পণ্য আমদানি এবং ৫০ থেকে ১০০টি ট্রাকে পণ্য রপ্তানি হয়ে থাকে। এতে দুই দেশের মধ্যে বাণিজ্য কার্যক্রম সচল রয়েছে এবং ব্যবসায়ীদের মধ্যে স্বস্তি বিরাজ করছে। অন্যদিকে, বেনাপোল আন্তর্জাতিক প্যাসেঞ্জার টার্মিনাল দিয়ে প্রতিদিন প্রায় দেড় হাজার থেকে দুই হাজার পাসপোর্ট যাত্রী ভারতে যাতায়াত করছেন। যাত্রীদের ইমিগ্রেশন কার্যক্রমও স্বাভাবিকভাবে পরিচালিত হচ্ছে। বেনাপোল বন্দরের পরিচালক শামীম হোসেন জানান, বেনাপোল বন্দর দিয়ে আমদানি-রপ্তানি কার্যক্রম সম্পূর্ণ স্বাভাবিক রয়েছে।
























