১২:৫৫ পূর্বাহ্ন, শুক্রবার, ১২ জুন ২০২৬

বিনামূল্যে আইনীসেবা নিশ্চিতে ভ্রাম্যমাণ লিগ্যাল এইড ক্যাম্প চালু

এস. এ টিভি
  • আপডেট সময় : ০৩:২১:৫১ অপরাহ্ন, সোমবার, ২৭ এপ্রিল ২০২৬
  • / ১৬৯৬ বার পড়া হয়েছে
এস. এ টিভি সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

হয়রানির শিকার কিন্তু অর্থাভাবে আদালতে যেতে পারছেন না—এমন মানুষের জন্য বিনামূল্যে আইনজীবী সেবা নিশ্চিত করতে ভ্রাম্যমাণ লিগ্যাল এইড ক্যাম্প চালু করেছে সরকার। রাজধানীর কড়াইল বস্তিতে জাতীয় আইনগত সহায়তা দিবস ২০২৬ উপলক্ষে জার্মান দূতাবাসের সহায়তায় আয়োজিত ভ্রাম্যমাণ লিগ্যাল এইড ক্যাম্পের উদ্বোধন করেন আইনমন্ত্রী মো. আসাদুজ্জামান।

উদ্বোধনী অনুষ্ঠানে আইনমন্ত্রী বলেন, যেকোন ভুক্তভোগী এখন থেকে বিনা পয়সায় পাবেন আইনজীবী সেবা, যার খরচ বহন করবে সরকার। সেবা পাবেন দৌড়গড়ায়। তবে যেকোন মিথ্যা মামলার সংস্কৃতি থেকে সবাইকে বের হয়ে আসতে হবে। মন্ত্রী বলেন, কোন মামলা করতে গেলে মানুষ পদে পদে হয়রানির স্বীকার হোন। কিন্তু এর মাধ্যমে খরচ এবং হয়রানি কমবে। কেউ অবিচারের স্বীকার হলে হটলাইনে কল দিলে বিনা পয়সায় আইনজীবী নিয়োগ থেকে শুরু করে সব খরচ বহন করবে ভ্রাম্যমাণ লিগ্যাল এইড ক্যাম্প।
কেউ এই সেবা থেকে বঞ্চিত হলে বা অবহেলার শিকার হলে তিনি নিজেই বিষয়টি দেখবেন বলেও জানান মন্ত্রী। তিনি বলেন, এরমাধ্যমে হওয়া সমাধান হবে আদালতের সমপর্যায়ের। মন্ত্রী আরও বলেন, ভোটের কালির দাগ মোছার আগেই দেয়া হয়েছে কৃষক কার্ড, মসজিদের ইমাম, মন্দিরের পুরোহিতরাও পাচ্ছেন মাসিক ভাতা। নতুন করে সংযোজন হলো এই লিগ্যাল এইড কর্মসূচি, যা সরকারের সফল উদ্যোগ।

এস. এ টিভি সমন্ধে

SATV (South Asian Television) is a privately owned ‘infotainment’ television channel in Bangladesh. It is the first ever station in Bangladesh using both HD and 3G Technology. The channel is owned by SA Group, one of the largest transportation and real estate groups of the country. SATV is the first channel to bring ‘Idol’ franchise in Bangladesh through Bangladeshi Idol.

যোগাযোগ

বাড়ী ৪৭, রাস্তা ১১৬,
গুলশান-১, ঢাকা-১২১২,
বাংলাদেশ।
ফোন: +৮৮ ০২ ৯৮৯৪৫০০
ফ্যাক্স: +৮৮ ০২ ৯৮৯৫২৩৪
ই-মেইল: info@satv.tv
ওয়েবসাইট: www.satv.tv

© সর্বস্বত্ব সংরক্ষিত ২০১৩-২০২৩। বাড়ী ৪৭, রাস্তা ১১৬, গুলশান-১, ঢাকা-১২১২, বাংলাদেশ। ফোন: +৮৮ ০২ ৯৮৯৪৫০০, ফ্যাক্স: +৮৮ ০২ ৯৮৯৫২৩৪

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

বিনামূল্যে আইনীসেবা নিশ্চিতে ভ্রাম্যমাণ লিগ্যাল এইড ক্যাম্প চালু

আপডেট সময় : ০৩:২১:৫১ অপরাহ্ন, সোমবার, ২৭ এপ্রিল ২০২৬