বিএডিসির ভেজাল ও নিম্নমানের পাট বীজে বিপাকে কুষ্টিয়ার কৃষক
- আপডেট সময় : ০৪:১৩:৪৮ অপরাহ্ন, শনিবার, ২০ জুন ২০২৬
- / ১৫৭২ বার পড়া হয়েছে
কৃষি খাতে সরকারি প্রণোদনাকে সফল করতে প্রতিবছর কোটি কোটি টাকা বরাদ্দ দেয় সরকার। এই বরাদ্দেই পাট বীজ বিভাগ কুষ্টিয়ার জন্য ১৮০ মেট্রিকটন বীজ ক্রয় করে। কিন্তু কুষ্টিয়ায় বিএডিসি সঠিক সময়ে পাট বীজ না দেয়ায় এবং ওই বীজ থেকে ফলন ভালো না হওয়ার এখন দিশেহারা কুষ্টিয়ার ৬টি উপজেলার প্রান্তিক কৃষক।
এবছর কুষ্টিয়া জেলার বিস্তীর্ণ মাঠ জুড়ে আবাদ হচ্ছে দেশের অন্যতম অর্থকারী ফসল সোনালী পাট। পাট চাষে আগ্রহী এবং ব্যাপক পরিমাণে পাঠ উৎপাদনের জন্য সরকার থেকে দেয়া হয়েছে সরকারিভাবে পাটের বীজ। কৃষকদের অভিযোগ সঠিক সময়ে ও মানসম্মত বীজ সরবরাহ না করায় ক্ষতিগ্রস্থ হয়েছে তারা।
অভিযোগ আছে, একদল অসাধু কর্মকর্তার যোগসাজশে বাজারে ছড়ানো হচ্ছে মেয়াদোত্তীর্ণ ও পচা বীজ। এতে সরকারি প্রতিষ্ঠানের ওপর আস্থা হারাচ্ছেন প্রান্তিক চাষীরা।
জেলা প্রশাসক বলছেন, এবছর চাষীদের দেয়া পাটবীজের সমস্যা কি, তা তদন্ত করে প্রতিবেদন দেয়ার জন্য কৃষি কর্মকর্তাকে দায়িত্ব দেওয়া হয়েছে এবং আইনগত ব্যবস্থা নেয়া হবে।
সরকার একক ভাবে বিএডিসির উপর বীজের দায়িত্ব দেয়ায় প্রতিষ্ঠানটি যাচ্ছেতাই করে যাচ্ছে বছরের পর বছর, এমন অভিযোগও কৃষকদের।

























