বাগেরহাট, নাটোর ও পটুয়াখালীতে বিশ্ব পর্যটন দিবস পালিত
এস. এ টিভি
- আপডেট সময় : ০৪:৫৩:১৫ অপরাহ্ন, সোমবার, ২৭ সেপ্টেম্বর ২০২১
- / ১৬৩৩ বার পড়া হয়েছে
বাগেরহাট, নাটোর ও পটুয়াখালীতে নানা কর্মসূচির মধ্য দিয়ে বিশ্ব পর্যটন দিবস পালিত হয়েছে।
বাগেরহাটে নানা কর্মসূচির মধ্য দিয়ে বিশ্ব পর্যটন দিবস পালিত হয়েছে। দিবসটি উপলক্ষে বাগেরহাট স্বাধীনতা উদ্যান থেকে একটি রোড শো বের করা হয়।
নিরাপদ, টেকসই ও উন্নত পর্যটন কেন্দ্র গড়ার লক্ষ্যে পটুয়াখালী জেলা প্রশাসন ও কুয়াকাটা পৌরসভার উদ্যোগে নানা কর্মসূচির মধ্যে দিয়ে পর্যটন দিবস পালিত হয়েছে।
কর্তৃপক্ষের অবহেলায় দর্শনার্থী হারাচ্ছে দিনাজপুরের রামসাগর, সুখসাগর, মাতাসাগর, রাজবাড়ী, কান্তজি মন্দিরসহ বিভিন্ন ঐতিহাসিক নিদর্শন। দর্শনার্থীরা বলছে, এসব পর্যটন স্পটগুলো সংস্কার ও আধুনিকায়নের অভাবে প্রায় পরিত্যক্ত হয়ে গেছে।

























