বন্ধুত্ব তৈরি করতে হলে ভারতকে সীমান্ত হত্যা বন্ধ করতে হবে : রিজভী
- আপডেট সময় : ০৭:২০:০৮ অপরাহ্ন, রবিবার, ১০ মে ২০২৬
- / ১৮২৩ বার পড়া হয়েছে
বাংলাদেশের সাথে স্থায়ী বন্ধুত্ব তৈরি করতে হলে ভারতকে সীমান্ত হত্যা বন্ধ করতে হবে বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা ও বিএনপি’র সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী।
সকালে, রাজধানীর কাকরাইলে ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউটে আইডিবির ৪৫ তম জাতীয় কাউন্সিলে প্রধান অতিথির বক্তব্যে, শনিবার ব্রাহ্মণবাড়িয়া সীমান্তে দুজন বাংলাদেশকে হত্যায় উদ্বেগ জানিয়ে তিনি আরো বলেন,সীমান্তে আর কোন হত্যা দেখতে চায় না বাংলাদেশ। ভারতের রাজ্যসভার নির্বাচন হয়েছে সেখানে, ক্ষমতার পালা বদল হয়েছে, তবে দিল্লিকে ঢাকার সাথে সুসম্পর্ক রাখতে হলে বাংলাদেশের স্বার্থকে প্রাধান্য দিতে হবে। এ সময় বাংলাদেশের যতটুকু সম্পদ আছে তার সঠিক ব্যবহার এবং সরকারের নেয়া পদক্ষেপ গুলো নিষ্ঠা এবং সততার সাথে বাস্তবায়ন করতে ডিপ্লোমা ইঞ্জিনিয়ারদের আহ্বান জানান রুহুল কবির রিজভী।
























