০৩:৩৩ অপরাহ্ন, রবিবার, ১৮ অক্টোবর ২০২৬

ফেনী সহ ১৩টি ব্যাটালিয়নে দশ মাসে বিজিবির অভিযানে ৫৯ কোটি টাকার চোরাচালানি পণ্য জব্দ

জাবেদ হোসাইন মামুন
  • আপডেট সময় : ১২:৪৯:২৫ অপরাহ্ন, রবিবার, ১৮ অক্টোবর ২০২৬
  • / ১৬৪৪ বার পড়া হয়েছে
এস. এ টিভি সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

সীমান্তে চোরাচালান, মাদক ও অবৈধ অস্ত্রবিরোধী অভিযানে প্রায় ৫৯ কোটি ১৩ লাখ টাকার পণ্য জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। চলতি বছরের জানুয়ারি থেকে ১৫ অক্টোবর পর্যন্ত পরিচালিত অভিযানে অস্ত্র, গোলাবারুদ, বিস্ফোরক ও বিপুল পরিমাণ মাদকদ্রব্য উদ্ধার করা হয়েছে। এসব ঘটনায় ৩৩০ জনকে আটক করে আইনানুগ ব্যবস্থা নেওয়া হয়েছে।
রোববার (১৮ অক্টোবর) ফেনী ব্যাটালিয়ন (৪ বিজিবি) আয়োজিত এক মিডিয়া ব্রিফিংয়ে এসব তথ্য জানানো হয়।
ব্রিফিংয়ে ফেনী ব্যাটালিয়ন ৪ বিজিবির অধিনায়ক লে.কর্নেল হাসিবুল ইসলাম বলেন, সীমান্ত সুরক্ষা ও অপরাধ দমনে বিজিবির অভিযান অব্যাহত রয়েছে। অভিযানে ১১টি পিস্তল, ৯টি ম্যাগজিন, ৭টি এয়ারগান, ৫টি পাইপগান ও ৬২ রাউন্ড কার্তুজ উদ্ধার করা হয়েছে। এ ছাড়া ১৯ কেজি বিস্ফোরক ও ডেটোনেটরও জব্দ করা হয়েছে।
সীমান্ত দিয়ে মাদক পাচার ও অন্যান্য চোরাচালান প্রতিরোধে নিয়মিত টহল এবং গোয়েন্দা নজরদারি জোরদার করা হয়েছে। অভিযানে জব্দ করা মাদকদ্রব্য ও অন্যান্য চোরাচালানি মালামালের আনুমানিক মূল্য ৫৯ কোটি ১৩ লাখ ১৪ হাজার ৩২৮ টাকা।
এদিকে, অবৈধভাবে পাথর ও বালু উত্তোলন প্রতিরোধে পরিচালিত অভিযানে ১৬ হাজার ৮০০ ঘনফুট পাথর এবং ৮ হাজার ২০০ ঘনফুট বালু জব্দ করেছে বিজিবি।
আসন্ন শারদীয় দুর্গাপূজা উপলক্ষে সীমান্তবর্তী এলাকায় নিরাপত্তা জোরদারের কথাও জানানো হয়। পূজামণ্ডপের নিরাপত্তা নিশ্চিত করতে স্থানীয় প্রশাসন, পুলিশ ও পূজা উদ্‌যাপন কমিটির সঙ্গে সমন্বয় করে কাজ করছে বিজিবি।
সীমান্ত সুরক্ষা, মাদক ও চোরাচালান প্রতিরোধ এবং জননিরাপত্তা নিশ্চিত করতে তাদের অভিযান ও নজরদারি অব্যাহত থাকবে বলে জানান।

এস. এ টিভি সমন্ধে

SATV (South Asian Television) is a privately owned ‘infotainment’ television channel in Bangladesh. It is the first ever station in Bangladesh using both HD and 3G Technology. The channel is owned by SA Group, one of the largest transportation and real estate groups of the country. SATV is the first channel to bring ‘Idol’ franchise in Bangladesh through Bangladeshi Idol.

যোগাযোগ

বাড়ী ৪৭, রাস্তা ১১৬,
গুলশান-১, ঢাকা-১২১২,
বাংলাদেশ।
ফোন: +৮৮ ০২ ৯৮৯৪৫০০
ফ্যাক্স: +৮৮ ০২ ৯৮৯৫২৩৪
ই-মেইল: info@satv.tv
ওয়েবসাইট: www.satv.tv

© সর্বস্বত্ব সংরক্ষিত ২০১৩-২০২৩। বাড়ী ৪৭, রাস্তা ১১৬, গুলশান-১, ঢাকা-১২১২, বাংলাদেশ। ফোন: +৮৮ ০২ ৯৮৯৪৫০০, ফ্যাক্স: +৮৮ ০২ ৯৮৯৫২৩৪

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

ফেনী সহ ১৩টি ব্যাটালিয়নে দশ মাসে বিজিবির অভিযানে ৫৯ কোটি টাকার চোরাচালানি পণ্য জব্দ

আপডেট সময় : ১২:৪৯:২৫ অপরাহ্ন, রবিবার, ১৮ অক্টোবর ২০২৬