ফেনীর সোনাগাজীতে বাস ও মোটরসাইকেলের সংঘর্ষ, বাবা-ছেলের মৃত্যু
এস. এ টিভি
- আপডেট সময় : ০৫:৪৮:৪৬ অপরাহ্ন, মঙ্গলবার, ১২ মে ২০২৬
- / ২০০৭ বার পড়া হয়েছে
কর্মস্থল থেকে বাড়ি ফেরা হলো না বাবা-ছেলের। ফেনীর ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে বাস ও মোটরসাইকেলের সংঘর্ষে প্রাণ গেলো দু’জনের। মঙ্গলবার সকালে হাফিজিয়া এলাকায় মর্মান্তিক এ দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন ফেনী ডায়াবেটিস হাসপাতালের অ্যাম্বুলেন্স চালক নুরুল আলম এবং তাঁর ছেলে নুর হাসনাত নিরব।
প্রত্যক্ষদর্শীরা জানান, দায়িত্ব শেষ করে মোটরসাইকেলে করে সোনাগাজীর রাজাপুর গ্রামের বাড়িতে ফিরছিলেন বাবা-ছেলে। পথে হাফিজিয়া এলাকায় পৌঁছালে একটি বাসের সঙ্গে সংঘর্ষ হয় তাদের মোটরসাইকেলের। ঘটনাস্থলেই প্রাণ হারান দু’জন। পরে মরদেহ উদ্ধার করে ফেনী ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালের মর্গে রাখা হয়। দুর্ঘটনার খবরে রাজাপুর গ্রামে নেমে এসেছে শোকের ছায়া। স্বজনদের আহাজারিতে ভারী হয়ে উঠেছে পুরো এলাকা।



























