০৭:৫৮ অপরাহ্ন, রবিবার, ০২ অগাস্ট ২০২৬

ফেনীর সোনাগাজীতে এনসিপি নেতার পদত্যাগ

জাবেদ হোসাইন মামুন, ফেনী প্রতিনিধি,
  • আপডেট সময় : ০৪:৪১:৩৮ অপরাহ্ন, রবিবার, ২ অগাস্ট ২০২৬
  • / ১৬০১ বার পড়া হয়েছে
এস. এ টিভি সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) ফেনীর সোনাগাজী উপজেলা শাখার যুগ্ম আহবায়ক আবদুল্লাহ আল নোমান প্রাথমিক সদস্য পদসহ দল থেকে পদত্যাগ করেছেন।

শনিবার ১আগস্ট উপজেলা আহবায়ক ও যুগ্ম আহবায়ক বরাবরে ব্যক্তিগত কারণ দেখিয়ে তিনি পদত্যাগ করেন। তবে ব্যক্তিগত কারন দেখিযে পদত্যাগ করলেও নির্ভরযোগ্য সূত্র জানিয়েছেন দলীয় অভ্যন্তরীন কোন্দলের কারণেই তিনি পদত্যাগ করেছেন।

এনসিপিতে যোগদানের পূর্বে তিনি জামায়াত-শিবিরের রাজনীতির সঙ্গে যুক্ত ছিলেন। পদত্যাগের পর শনিবার ১ আগস্ট সোনাগাজীতে জামায়াতের গণমিছিলেও উপস্থিত ছিলেন তিনি। তবে তিনি দলীয় গ্রুপিংয়ের কথা অস্বীকার করে বলেন, জুলাই আন্দোলনে ও চেতনার বিষয়ে আমি বিএনপি হলেও তাদের সঙ্গে একমত থাকবো।

উল্লেখ্য: গত ১০জুলাই এনসিপির জুলাই পদযাত্রার সোনাগাজীতে কেন্দ্রীয় কর্মসূচিতে হাসনাত আবদুল্লাহর উপস্থিতিতে দুই গ্রুপে হাতাহাতির ঘটনায একজনকে বহিস্কার ও একজনকে শোকজ করা হয়েছিল।
এনসিপির সোনাগাজী উপজেলা যুগ্ম আহবায়ক মোশাররফ হোসেন পদত্যাগ পত্র প্রাপ্তির সত্যতা নিশ্চিত করে বলেন, দলের মধ্যে কোন বিভাজন বা অস্থিরতা নাই। কেউ ব্যক্তিগত কারণে পদত্যাগ করলে আমাদের কিছু করার নাই।

এস. এ টিভি সমন্ধে

SATV (South Asian Television) is a privately owned ‘infotainment’ television channel in Bangladesh. It is the first ever station in Bangladesh using both HD and 3G Technology. The channel is owned by SA Group, one of the largest transportation and real estate groups of the country. SATV is the first channel to bring ‘Idol’ franchise in Bangladesh through Bangladeshi Idol.

যোগাযোগ

বাড়ী ৪৭, রাস্তা ১১৬,
গুলশান-১, ঢাকা-১২১২,
বাংলাদেশ।
ফোন: +৮৮ ০২ ৯৮৯৪৫০০
ফ্যাক্স: +৮৮ ০২ ৯৮৯৫২৩৪
ই-মেইল: info@satv.tv
ওয়েবসাইট: www.satv.tv

© সর্বস্বত্ব সংরক্ষিত ২০১৩-২০২৩। বাড়ী ৪৭, রাস্তা ১১৬, গুলশান-১, ঢাকা-১২১২, বাংলাদেশ। ফোন: +৮৮ ০২ ৯৮৯৪৫০০, ফ্যাক্স: +৮৮ ০২ ৯৮৯৫২৩৪

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

ফেনীর সোনাগাজীতে এনসিপি নেতার পদত্যাগ

আপডেট সময় : ০৪:৪১:৩৮ অপরাহ্ন, রবিবার, ২ অগাস্ট ২০২৬