ফরিদপুর সদর হাসপাতাল পরিদর্শন করলেন এমপি চৌধুরী নায়াব ইউসুফ
- আপডেট সময় : ০৫:৫২:০৪ অপরাহ্ন, রবিবার, ২ অগাস্ট ২০২৬
- / ১৫৮৫ বার পড়া হয়েছে
ফরিদপুর-৩ আসনের সংসদ সদস্য চৌধুরী নায়াব ইউসুফ রোববার দুপুরে ফরিদপুরের ১শ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতাল পরিদর্শন করেছেন।
এসময় তিনি সদর হাসপাতালের বিভিন্ন ওয়ার্ড ঘুরে রোগীদের চিকিৎসাসেবা ও সার্বিক পরিস্থিতির খোঁজখবর নেন। পরে তিনি হাসপাতাল পরিদর্শন শেষে সাংবাদিকদের জানান, প্রান্তিক জনগোষ্ঠীকে সার্বিক স্বাস্থ্যসেবা পৌঁছে দিতে বর্তমান সরকার সব ধরনের উদ্যোগ গ্রহণ করেছে। যে কারণে বর্তমানে সরকারি হাসপাতালগুলোতে যে কোন সময়রের চাইতে স্বাস্থ্যসেবার মান অনেকাংশে বৃদ্ধি পেয়েছে। এই সেবার মান ধরে রাখতে স্বাস্থ্য সেবায় নিয়োজিত ডাক্তার, কর্মকর্তা ও কর্মচারীদের প্রতি আহ্বান জানান।
এ সময় এক প্রশ্নের উত্তরে তিনি জানান, চিকিৎসাসেবার মানোন্নয়ন ও ব্যবস্থাপনা আরও কার্যকর করতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে প্রয়োজনীয় দিকনির্দেশনা প্রদান করা হয়েছে। হাসপাতাল পরিদর্শনের সময় তাঁর সঙ্গে উপস্থিত ছিলেন সিভিল সার্জন ডা. মাহমুদুল হাসান, ফরিদপুর মহানগর যুবদলের সভাপতি বেনজির আহমেদ তাবরিজ, সাধারণ সম্পাদক সদর হাসপাতালের আবাসিক প্রতিনিধি ডাক্তার গণেশ কুমার আগরওয়ালসহ রাজনৈতিক নেতৃবৃন্দ ছাড়াও হাসপাতালের কর্মকর্তা এবং অন্যান্য ব্যক্তিবর্গ।

























