রিকার্ভ মিক্সড টিম ইভেন্টে বাংলাদেশের শিমুর স্বর্ণ জয়
এস. এ টিভি
- আপডেট সময় : ০৭:১৬:০২ অপরাহ্ন, রবিবার, ২ অগাস্ট ২০২৬
- / ১৫২৭ বার পড়া হয়েছে
প্রেসিডেন্টস চ্যালেঞ্জ কাপ আরচ্যারিতে রিকার্ভ মিক্সড টিম ইভেন্টে স্বর্ণপদক জিতেছেন বাংলাদেশের আরচ্যার সীমা আক্তার শিমু। টঙ্গীর আরচ্যারি ট্রেনিং একাডেমিতে অনুষ্ঠিত ফাইনালে মালয়েশিয়ার মোহাম্মদ দানিশকে সঙ্গী করে গড়া ‘আজালিয়া’ দল ৬-০ সেটে ‘ব্লুবেল’ দলকে হারিয়ে শিরোপা নিশ্চিত করে।
একই ইভেন্টে ব্রোঞ্জপদক জিতেছে ‘প্রিমরোজ’ দল। তৃতীয় স্থান নির্ধারণী ম্যাচে তারা ‘ডালিয়া’ দলকে পরাজিত করে।
অন্যদিকে, রিকার্ভ অনূর্ধ্ব-১৮ মিক্সড টিম ইভেন্টে চ্যাম্পিয়ন হয়েছে ‘লিলি’ দল। ফাইনালে অ্যাঞ্জেলা ফিলিপ অ্যালেক্সিস ও রুদ্র কুমার ৬-০ সেটে মোনা আলশারা ও দ্যানেশ বালাজি চেরালকে হারিয়ে স্বর্ণপদক জেতেন।
এই বিভাগে ব্রোঞ্জপদক অর্জন করেছে ‘পিওনি’ দল।


























