০৭:৫৮ অপরাহ্ন, রবিবার, ০২ অগাস্ট ২০২৬

দুবাইয়ে বেনজীরের জামিন বাতিলের চেষ্টা চলছে: স্বরাষ্ট্রমন্ত্রী

এস. এ টিভি
  • আপডেট সময় : ০৬:৪৯:২০ অপরাহ্ন, রবিবার, ২ অগাস্ট ২০২৬
  • / ১৫১৬ বার পড়া হয়েছে
এস. এ টিভি সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

সংযুক্ত আরব আমিরাতে অবস্থানরত সাবেক পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) বেনজীর আহমেদের জামিন বাতিল করে তাকে দেশে ফিরিয়ে আনতে দুবাইয়ে একটি আইনজীবী প্রতিষ্ঠান (ল ফার্ম) নিয়োগ দিয়েছে সরকার বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমেদ।

রোববার (২ আগস্ট) বিকেলে রাজশাহী পুলিশ লাইনস ড্রিল শেডে রাজশাহী রেঞ্জ ও রাজশাহী মেট্রোপলিটন পুলিশের উদ্যোগে আয়োজিত মতবিনিময় সভা শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ তথ্য জানান।

স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, “বেনজীর আহমেদকে দেশে ফিরিয়ে আনতে আমরা দুবাইয়ে একটি ল ফার্ম নিয়োগ করেছি। প্রয়োজনীয় সার্টিফায়েড কপি সংগ্রহের প্রক্রিয়া চলছে। আশা করছি, দ্রুত তার জামিন বাতিল করা সম্ভব হবে এবং পরবর্তী আইনি প্রক্রিয়ার মাধ্যমে তাকে দেশে ফিরিয়ে আনা যাবে।”

এর আগে রাজশাহীর বিভিন্ন পুলিশ ইউনিটের কর্মকর্তা ও সদস্যদের সঙ্গে অনুষ্ঠিত মতবিনিময় সভায় সভাপতিত্ব করেন পুলিশের আইজিপি আলী হোসেন ফকির। সভায় রাজশাহী রেঞ্জ ও মহানগর পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাসহ বিভিন্ন ইউনিটের সদস্যরা উপস্থিত ছিলেন।

এস. এ টিভি সমন্ধে

SATV (South Asian Television) is a privately owned ‘infotainment’ television channel in Bangladesh. It is the first ever station in Bangladesh using both HD and 3G Technology. The channel is owned by SA Group, one of the largest transportation and real estate groups of the country. SATV is the first channel to bring ‘Idol’ franchise in Bangladesh through Bangladeshi Idol.

যোগাযোগ

বাড়ী ৪৭, রাস্তা ১১৬,
গুলশান-১, ঢাকা-১২১২,
বাংলাদেশ।
ফোন: +৮৮ ০২ ৯৮৯৪৫০০
ফ্যাক্স: +৮৮ ০২ ৯৮৯৫২৩৪
ই-মেইল: info@satv.tv
ওয়েবসাইট: www.satv.tv

© সর্বস্বত্ব সংরক্ষিত ২০১৩-২০২৩। বাড়ী ৪৭, রাস্তা ১১৬, গুলশান-১, ঢাকা-১২১২, বাংলাদেশ। ফোন: +৮৮ ০২ ৯৮৯৪৫০০, ফ্যাক্স: +৮৮ ০২ ৯৮৯৫২৩৪

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

দুবাইয়ে বেনজীরের জামিন বাতিলের চেষ্টা চলছে: স্বরাষ্ট্রমন্ত্রী

আপডেট সময় : ০৬:৪৯:২০ অপরাহ্ন, রবিবার, ২ অগাস্ট ২০২৬