০৭:৪৩ অপরাহ্ন, রবিবার, ০২ অগাস্ট ২০২৬

ফরিদপুরের ‎ভাঙ্গায় নিয়ন্ত্রণ হারিয়ে যাত্রীবাহী বাস খাদে।। আহত -২০

ফরিদপুর প্রতিনিধি
  • আপডেট সময় : ০৬:৪০:৩৩ অপরাহ্ন, রবিবার, ২ অগাস্ট ২০২৬
  • / ১৫৮০ বার পড়া হয়েছে
এস. এ টিভি সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

ফরিদপুরের ভাঙ্গায় নিয়ন্ত্রণ হারিয়ে যাত্রীবাহী বাস খাদে পড়ে অন্তত ২০ জন বাসযাত্রী আহত হয়েছে। রোববার বিকেল ৪টার দিকে ফরিদপুর-ভাঙ্গা-বরিশাল মহাসড়কের বাবলাতলা এলাকায় এ দুর্ঘটনা ঘটে। খবর পেয়ে স্থানীয় লোকজন, ফায়ার সার্ভিস ও হাইওয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে আহতদের উদ্ধার উদ্ধারকাজে অংশ নেয়। এ সময় আহত বাদ যাত্রীদের দ্রুত উদ্ধার করে ভাঙ্গা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠানো হয়।

‎বিষয়টি নিশ্চিত করেছেন ভাঙ্গা ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার আবু জাফর। তিনি জানান, বৃষ্টির কারণে যাত্রীবাহী একটি বাস নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে যায়। এ ঘটনায় প্রায় ৮ থেকে ১০ জনকে উদ্ধার করে ভাঙ্গা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠানো হয়েছে।

‎প্রত্যক্ষদর্শী ও আহত কয়েকজন যাত্রী জানান, ঢাকার ধোলাইপাড় থেকে বরিশালের উদ্দেশে রওনা দেওয়ার পর ভাঙ্গা বাবলাতলা এলাকায় পৌঁছালে বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে যায়।

‎আহত যাত্রী দেবাশীষ, খালেকসহ কয়েকজন বাসযাত্রী জানান, দুর্ঘটনার ঠিক কয়েক মিনিট আগে বাসের ভেতরে থাকা যাত্রীরা চালককে বারবার সাবধানে চালানোর অনুরোধ করলেও তিনি তা শোনেননি। পরবর্তীকালে বৃষ্টির কারণে সড়ক পিচ্ছিল থাকায় বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে যায়। এতে যাত্রীরা প্রাণে বেঁচে ফিরলেও কয়েকজন শিশুর অবস্থা আশঙ্কাজনক বলে জানা যায়। বর্তমানে বেশ কয়েকজন বাসযাত্রী প্রাথমিক চিকিৎসা নিলেও বাকি শিশুসহ কয়েকজনকে ভাঙ্গা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসা দেওয়া হচ্ছে।

এস. এ টিভি সমন্ধে

SATV (South Asian Television) is a privately owned ‘infotainment’ television channel in Bangladesh. It is the first ever station in Bangladesh using both HD and 3G Technology. The channel is owned by SA Group, one of the largest transportation and real estate groups of the country. SATV is the first channel to bring ‘Idol’ franchise in Bangladesh through Bangladeshi Idol.

যোগাযোগ

বাড়ী ৪৭, রাস্তা ১১৬,
গুলশান-১, ঢাকা-১২১২,
বাংলাদেশ।
ফোন: +৮৮ ০২ ৯৮৯৪৫০০
ফ্যাক্স: +৮৮ ০২ ৯৮৯৫২৩৪
ই-মেইল: info@satv.tv
ওয়েবসাইট: www.satv.tv

© সর্বস্বত্ব সংরক্ষিত ২০১৩-২০২৩। বাড়ী ৪৭, রাস্তা ১১৬, গুলশান-১, ঢাকা-১২১২, বাংলাদেশ। ফোন: +৮৮ ০২ ৯৮৯৪৫০০, ফ্যাক্স: +৮৮ ০২ ৯৮৯৫২৩৪

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

ফরিদপুরের ‎ভাঙ্গায় নিয়ন্ত্রণ হারিয়ে যাত্রীবাহী বাস খাদে।। আহত -২০

আপডেট সময় : ০৬:৪০:৩৩ অপরাহ্ন, রবিবার, ২ অগাস্ট ২০২৬