পাবনার চাটমোহরে নিয়ন্ত্রণ হারিয়ে ট্রাক উল্টে একজন নিহত
এস. এ টিভি
- আপডেট সময় : ০৪:০৪:০৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৩ সেপ্টেম্বর ২০২১
- / ১৬২৮ বার পড়া হয়েছে
পাবনার চাটমোহরে নিয়ন্ত্রণ হারিয়ে ট্রাক উল্টে একজন নিহত হয়েছেন। এসময় আহত হন দুইজন।
ভোরে এ দুর্ঘটনা ঘটে। পুলিশ জানায়, বগুড়া থেকে গাছের চারা কিনে ট্রাকযোগে পাবনায় ফিরছিলেন ব্যবসায়ী হারেজ আলী ও তার দুই সহকারী আনিছ ও তাইজল। চাটমোহরের মুলগ্রাম কায়েমখোলা মোড়ে পৌঁছালে নিয়ন্ত্রণ হারিয়ে ট্রাকটি রাস্তার পাশে উল্টে যায়। এতে ট্রাকের নিচে চাপা পড়ে ঘটনাস্থলেই হারেজ আলী মারা যান। এসময় আহত হন অপর দুইজন। পরে আহতদের উদ্ধার করে পাবনা জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়।

























