পরিকল্পিতভাবে দেশকে ব্যর্থ রাষ্ট্র বানাচ্ছে সরকার : অভিযোগ ফখরুলের
এস. এ টিভি
- আপডেট সময় : ০৮:০২:১৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১১ অগাস্ট ২০২২
- / ১৭২০ বার পড়া হয়েছে
সরকার পরিকল্পিতভাবে দেশকে ব্যর্থ রাষ্ট্রে পরিণত করার ষড়যন্ত্র করছে বলে অভিযোগ করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। রাজধানীতে এক সমাবেশে এ কথা বলেন তিনি।
জ্বালানি তেলের মূল্যবৃদ্ধি, নিত্যপন্যের উর্ধ্বমুখী দাম ও লোডশেডিং এর প্রতিবাদে বিকেলে রাজধানীর নয়াপল্টনে বিক্ষোভ সমাবেশ করে ঢাকা মহানগর বিএনপি। সভায় মির্জা ফখরুল বলেন, সরকার প্রতারণার মাধ্যমে ক্ষমতায় এসেছে। জনগনকে দেয়া প্রতিশ্রুতির তোয়াক্কা করে না আওয়ামী লীগ সরকার।
দেশকে ধ্বংসের হাত থেকে রক্ষায় জনগন আজ পথে নেমেছে বলে দাবি করেন তিনি। সরকারকে বিদায় দিয়েই বিএনপি নেতা-কর্মীরা ঘরে ফিরবে বলে ঘোষণা দেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল।
















