পণ্য সরবরাহ ব্যবস্থা এআই মডেলে অন্তর্ভুক্ত করার আশা বাণিজ্যমন্ত্রীর
- আপডেট সময় : ০৮:০৯:২৯ অপরাহ্ন, শনিবার, ১১ এপ্রিল ২০২৬
- / ১৭৮২ বার পড়া হয়েছে
দেশের পুরো সাপ্লাই চেইন এআই মডেলে অন্তর্ভুক্ত করা হবে বলে জানিয়েছে বাণিজ্য, শিল্প, পাট ও বস্ত্র মন্ত্রী খন্দকার আবদুল মুক্তাদীর। তিনি বলেন, এতে আমদানিকারক, পাইকার ও খুচরা বিক্রেতাসহ সংশ্লিষ্ট সবার তথ্য একটি কেন্দ্রীয় ব্যবস্থায় অন্তর্ভুক্ত থাকবে, এছাড়া বাজার মনিটরিং সহজ করবে।
সকালে সিলেট মহানগরীর টিলাগড়ে কৃষকের হাট উদ্বোধনকালে তিনি এসব কথা বলেন। আরও বলেন, টিসিবির কার্যক্রম জোরদার করা হবে। সরকার প্রতিবছর টিসিবিতে ৩২ থেকে ৩৩শ কোটি টাকা ভর্তুকি দেয়, যা ধীরে ধীরে কমানো হবে। বর্তমানে টিসিবির মাধ্যমে ভর্তুকি দিয়ে কম দামে খাদ্যপণ্য সরবরাহ করা হচ্ছে। ভবিষ্যতে টিসিবির মার্কেট ইন্টারভেনশন বাড়িয়ে বাজারে মূল্য নিয়ন্ত্রণে আরও সক্রিয় ভূমিকা রাখা হবে।
মন্ত্রী বলেন, কোনো সিন্ডিকেটের মাধ্যমে বাজার নিয়ন্ত্রণের সংস্কৃতি দেশ থেকে দূর করা হবে। প্রতিদিন সকালে টিলাগড় পয়েন্টের নির্ধারিত স্থানে এই বাজারের কার্যক্রম চলবে বলে জানান মন্ত্রী।























