পটুয়াখালীতে সরকারী চাল আত্মসাতের মামলায় ইউপি চেয়ারম্যান গ্রেফতার
এস. এ টিভি
- আপডেট সময় : ০৫:৩৮:৫৭ অপরাহ্ন, রবিবার, ১৬ মে ২০২১
- / ১৬২৭ বার পড়া হয়েছে
পটুয়াখালীতে সরকারী চাল আত্মসাতের মামলায় ছোটবিঘাই ইউনিয়নের চেয়ারম্যান আলতাফ হোসেন হাওলাদারকে গ্রেফতার করেছে পুলিশ।
দুপুরে বাসাক বাজার থেকে তাকে গ্রেফতার করা হয়। মামলা সুত্রে জানা যায়, ছোটবিঘাই ইউনিয়নের জাটকা আহরণে বিরত থাকা জেলেদের ২য় দফায় সাড়ে ৪শ’ জেলের জন্য ৩৬ টন চাল বরাদ্দ দেয় সরকার। ১২ মে খাদ্যগুদাম থেকে এসব চাল উত্তোলন করে চেয়ারম্যান আলতাফ হোসেন। পরে ১৩ মে দুপুরে ভুতুমিয়া লঞ্চঘাটে বসে চেয়ারম্যানের উপস্থিতিতে এসব চালের বস্তা গণনা করেন সদর উপজেলা মৎস্য কর্মকর্তা মাহফুজুর রহমান। সেখানে তিনি সঠিক পরিমান চাল না পেয়ে চেয়ারম্যানকে আসামী করে সদর থানায় একটি মামলা দায়ের করেন।
























