নেত্রকোনার পূর্বধলায় বাস ও অটোরিক্সার সংঘর্ষে দুইজন নিহত
এস. এ টিভি
- আপডেট সময় : ০৪:০১:৪৯ অপরাহ্ন, শনিবার, ২ মে ২০২৬
- / ১৭৭৪ বার পড়া হয়েছে
নেত্রকোনার পূর্বধলায় বাস ও সিএনজির মুখোমুখী সংঘর্ষে দুইজন নিহত হয়েছে। সকালে উপজেলার ইলাশপুর এলাকায় শ্যামগঞ্জ-বিরিশিরি মহাসড়কের রাজার বাজার এলাকায় এই দুর্ঘটনা ঘটে।
নিহতদের মধ্যে একজনের পরিচয় নিশ্চিত হওয়া গেছে, তিনি হলেন, আইনুল হক। অপরজন অজ্ঞাত পরিচয়ের। পুলিশ জানায়, শনিবার সকালে যাত্রীবাহী একটি বাস দুর্গাপুর থেকে ময়মনসিংহের উদ্যোশ্যে ছেড়ে যায়। আনুমানিক সাড়ে ৮টার দিকে শ্যামগঞ্জ-বিরিশিরি মহাসড়কের ইলাশপুর এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি যাত্রীবাহী সিএনজির সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। এত ঘটনাস্থলেই একজন নিহত হন। গুরুতর আহত অবস্থায় হাসপাতালে নিয়ে যাওয়ার পথে আরেকজনের মৃত্যু হয়। এ ঘটনায় বেশ কয়েকজন আহত হয়েছেন।
























