নির্বাচনের সবচেয়ে বড় দায়িত্ব প্রিসাইডিং অফিসারদের : কাজী হাবিবুল আউয়াল
- আপডেট সময় : ০১:১২:১৪ অপরাহ্ন, বুধবার, ৩১ মে ২০২৩
- / ১৯০২ বার পড়া হয়েছে
প্রধান নির্বাচন কমিশনার কাজী হাবিবুল আউয়াল বলেছেন, নির্বাচনের সবচেয়ে বড় দায়িত্ব প্রিসাইডিং অফিসারদের। ভোট কেন্দ্রের ভেতরে শৃঙ্খলা খুবই প্রয়োজন। সেই শৃঙ্খলা রক্ষা করতে হবে। দায়িত্ব হালকাভাবে নেয়া যাবে না। দায়িত্ব পালনকালে কর্তৃত্ব প্রয়োগ করতে হলে করুন। প্রিসাইডিং কর্মকর্তা চাইলে ভোটগ্রহণ বন্ধ করতে পারে।
দুপুরে খুলনা সরকারি মহিলা কলেজ অডিটোরিয়ামে সিটি করপোরেশন নির্বাচনের ভোটগ্রহণকারী কর্মকর্তাদের সঙ্গে ব্রিফিংয়ে তিনি এসব কথা বলেন। এসময় সিইসি আরো বলেন, নির্বাচন কমিশনকে একটা দায়িত্ব দেয়া হয়েছে। আর তা হলো ভোটারদের ভোটাধিকার নিশ্চিত করা। সেই অধিকারকে কোনোভাবে বিঘ্নিত বা প্রতিহত করা যাবে না। নির্বাচন কমিশনের দায়িত্ব কোনো প্রার্থীকে জিতিয়ে দেয়া বা হারিয়ে দেয়া নয় বলে জানান সিইসি ।এসময় উপস্থিত ছিলেন নির্বাচন কমিশনার ব্রিগেডিয়ার জেনারেল মোঃ আহসান হাবিব খান (অব.) ও নির্বাচন কমিশন সচিব মোঃ জাহাংগীর আলম।সভাপতিত্ব করেন খুলনা বিভাগীয় কমিশনার মোঃ জিল্লুর রহমান চৌধুরী।
















